শেখ হাসিনার শারিরিক অবস্থার খোঁজ নিতে শতশত ফোন আসছে বস্টনে

Bangla Community

বস্টন থেকে এনাঃ যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, ইটালী, দুবাই, কুয়েত, কানাডা, জার্মানী, জাপান, অষ্ট্রেলিয়াসহ সারাবিশ্বের আওয়ামী পরিবারের নেতৃস্থানীয় লোকজন ফোন করেন বস্টনে সজিব ওয়াজেদ জয়ের বাসায়। তাঁরা সকলেই বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সর্বশেষ শারিরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন বলে শেখ হাসিনার একমাত্র পুত্র সজিব ওয়াজেদ জয় বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন। জয় বলেন, মা পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকের সাথে পরামর্শ করা হচ্ছে। তবে এপয়েন্টমেন্ট এখনও পাওয়া যায়নি। কানের চিকিৎসার ফলোআপের জন্যে ফ্লোরিডায় আগে যেতে হবে, নাকি চোখের চিকিৎসার জন্যে ওয়াশিংটন ডিসিতে আগে যেতে হবে তা ১৪ জুন অবধি জানা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন জয়। তিনি বলেন, বহির্বিশ্ব আওয়ামী পরিবারের উদ্বেগাকুল নেতা-কর্মীরা ফোন করছেন অবিরতভাবে। অনেকে আসতে চাচ্ছেন কিন্তু মা বারণ করেছেন। কেননা তিনি তাদের সাথে এ মুহূর্তে তেমনভাবে কথা বলতে পারবেন না। কানের চিকিৎসার পর হয়তো দলীয় নেতা-কর্মীদের সাথে বসতে পারেন। জয় বলেছেন, ঢাকা থেকেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফোন এসেছিল। তারাও খোঁজ-খবর রাখছেন নিয়মিতভাবে। এদিকে কানাডা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনাকে স্বাগত জানাতে। কান ও চোখের চিকিৎসার পরই শেখ হাসিনা কানাডায় যাবেন তাঁর একমাত্র কন্যা সায়মা হোসেন পুতুলের বাসায়। উল্লেখ্য যে কয়েক সপ্তাহ আগে ফ্লোরিডা প্রবাসী মিসেস পুতুল তাঁর ৩ কন্যা ও স্বামীসহ কানাডায় ইমিগ্র্যান্ট হয়েছেন। তিনি টরন্টোতে বসতি গড়েছেন। ১৪ জুন কানাডা আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন বার্তা সংস্থা এনাকে বলেছেন যে তারা প্রস্তুতি সভা করেন দলীয় নেত্রীকে সাদর সম্ভাষণ জানানোর জন্য। এছাড়া বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার দ্রম্নত আরোগ্যে পরম করুণাময়ের দয়া প্রার্থনা করে। । প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এম এ আহাদ, কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির এবং কুইবেক আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম। প্রসঙ্গত উল্লেখ্য যে, দু’মাসের জন্যে প্যারলে মুক্তি পেয়ে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এসেছেন ১২ জুন।

Bangla Community News Tags: , , , , , , , , , , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!