নিউইয়র্কে ৭১ খুনী রাজাকার কামারুজ্জামানের অভিযোগ !

জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান অভিযোগ করেছেন, গত কয়েক দিনের আচরণে প্রমাণিত হয়েছে, সরকার একটি বিশেষ দলের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শন করছে। তাই বিশেষ দলের প্রতি দুর্বল সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। গত ১৫জুন বিকেলে নিউইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত বাংলাদেশী-আমেরিকান প্রগ্রেসিভ ফোরামের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশি-আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নূরুল ইসলাম। বক্তব্য রাখেন, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং মহিউদ্দীন আহমেদ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নূরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে মুক্তি দিয়েছে অথচ খালেদা জিয়া ও মাওলানা নিজামীকে আটক রেখেছে। সরকারের এই বৈষম্যমূলক আচরণ। তিনি বলেন, সরকার সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তিনি সমাবেশ থেকে অবিলম্বে বেগম জিয়া ও মাওলানা মতিউর রহমান নিজামীকে মুক্তি দিয়ে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহবান জানান।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!