জিয়া পরিবারের মুক্তির দাবীতে সমাবেশ ও জাতিসংঘের সামনে বিক্ষোভ
নিউজ ওয়ার্ল্ড, নিইউয়র্ক থেকে।-সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পৃথকভাবে কর্মসূচী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। গত রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ও জাতিসংঘের সামনে পৃথক কমসূচীর মাধ্যমে খালেদা জিয়া, তারেক ও আরাফাত রহমান ককোর মুক্তি দাবী করা হয়।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তৃনমুল পর্যায়ের বিএনপি নেতা কর্মীদের এক সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ সভাপতি হাজী মোমিনুল হক।
এতে লিখিত বক্তব্য পেশ করেন স্বেচ্চাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভুইয়া মিল্টন।
লিখিত বক্তব্যে মিজা
নুর রহমান ভুইয়া মিল্টন বলেন, বিএনপি চেয়ারপার্সন সহ তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় অভিযুক্ত করার পর থেকে জিল্লুর রহমান জিল্লু ও সুলাইমান ভুইয়া নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপির বিরামহীন কর্মসূচী পালন করছে। আন্দোলন সংগ্রামে বিএনপি নেতা কর্মীদের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের প্রতি।
তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে মুক্তি দিলেও এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তার অসুস্থ্য দুই সন্তানকে অমানবিকভাবে আটকে রেখেছে। তাদের অবস্থা এতই খারাপ যে, চিকিৎসকরা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। এই অবস্থায় কালবিলম্ব না করে বেগম জিয়া, তারেক ও আরাফাত রহমানকে মুক্তি দিয়ে তাদের সুচিকিৎসার দাবী জানান বিএনপি নেতৃবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দীন, সাবেক কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল মাওলা, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি শরীফ আহমদ লস্কর, যুবদল সভা্পতি আশরাফ উদ্দীন ঠাকুর, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ম্যানহাটান বিএনপির সভাপতি হেলাল রহমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউইয়র্ক বিএনপির সিনিয়র সহ সভাপতি সানাউলা বাবুল, ম্যানহাটান বিএনপির সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান, যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
যুক্তরাষ্ট্র বিএনপির সহ সভাপতি আলহাজ্ব সুলাইমান ভুইয়া, সাধারণ সম্পাদক জিলুর রহমান জিলু এক বিবৃতিতে অবিলম্বের বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সকল সদস্যের আশু মুক্তি দাবী করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, শেখ হাসিনাকে মুক্তি দেয়ার পরও বেগম জিয়া তঁর পরিবারের সদস্যদের মুক্তি নিয়ে যেন টালাবাহান চলছে। অথছ সবাই জানেন যে, তারেক রহমান ও কোকোর শারীরিক অবস্থা গুরুতর।
এই অবস্থায় মানবিক কারণে কাল বিলম্ব না করে অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের অন্য সদস্যদের আশু মুক্তি দাবী করেন তারা।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে জাতিসংঘেরর সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ শেষে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি স্বারক লিপি দেয়া হয়েছে বলে জানা গেছে।
Bangla Community News Tags: খালেদা জিয়া, জাতিসংঘ, জ্যাকসন হাইটস, তারেক রহমান, নিউইয়র্ক, বিএনপি, শেখ হাসিনা
Evergreen Bangla Community


Post Your Comments