আসিফ রহমানের স্মৃতিচারণ অনুষ্ঠান

সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত আসিফ রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কু্ইন্স বুলেভার্ডে একটি বাইক লেন প্রতিষ্ঠার দাবীতে বাইসাইকেল র্যালীর আয়োজন করা হয়েছে সোমবার ২৩ জুন, ২০০৮ তারিখ বিকাল সাতটায়। কুইন্স বুলেভার্ড এবং ৫৫ সড়কের মাঝখানে এই র্যালীর আয়োজন করেছে ঘোষ্ট বাইক প্রজেক্ট। নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে বাইসাইকেল চালকরা বিকেল সাতটায় কুইন্স বুলেভার্ডের ৫৫ রোডের ওপর দুর্ঘটনাস্থলে মিলিত হবে।
এছাড়াও এতে আরো অংশগ্রহণ করবেন আসিফের পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী, বন্ধু, সহকর্মীসহ অসংখ্য শুভাকাংখী ও অনুরাগী।
এই অনুষ্ঠানে বহুবিধ প্রতিভার অধিকারী সম্ভাবনাময় তরুণ আসিফের প্রাণঘাতী দুর্ঘটনার প্রতিবাদ করা ছাড়াও আরো দাবী করা হবে একটি বাইক লেনের। লিজি রহমান তার ছেলে আসিফের প্রতি সহমর্মিতা জানিয়ে সকলকে এই র্যালীতে যোগ দেবার জন্য অনুরোধ জানিয়েছেন। যোগাযোগঃ ৯১৭-৮৪৭-৬২৭২।
Bangla Community News Tags: নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments