জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে হল্যান্ড আওয়ামী লীগ
হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তিতে হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গভীর আনন্দিত ও উল্লসিত হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্হতা কামনা করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, হল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে, জনগণের প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনার মুক্তির উপলক্ষ্যে এবং তাঁর আরোগ্যলাভের জন্য আগামী ২২ জুন ২০০৮, দোয়া-মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিবৃতিকারীরা হলেনঃ হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাঈদ ফার্নক, উপদেষ্টা পরিষদের সদস্য কায়সার রশীদ মিন্টু, সহ-সভাপতি তসলিম মিয়া, এমদাদ হোসেন, ইমরান হোসেন, জালাল আহমেদ ও হাকিম আলী, সাধারণ সম্পাদক মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক তপন আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জনসংযোগ সম্পাদক রশীদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকিরুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক খোরশেদ আলম মুন্না, দফতর সম্পাদক মাসুদ, যুব ও ক্রীড়া সম্পাদক টুকু খান, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল শীল, উপ-দফতর সম্পাদক বিষ্ণু বিস্বাস, উপ-প্রচার সম্পাদক অভি, কোষাধ্যক্ষ সন্দীপ কুমার দাশ, মুহিন, উজ্জল, বাদশাহ, জুলহাস ও ভূশন প্রমুখ।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments