নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার মুক্তি দাবি
নিউইয়র্ক থেকে এনাঃ শেখ হাসিনাকে মুক্তি দেয়া হলেও বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রকে কেন মুক্তি দেয়া হচ্ছে না-এ প্রশ্নের জবাব চেয়ে ১২ জুন সন্ধ্যায় নিউইয়র্কে তারেক মুক্তি পরিষদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আকতার হোসেন বাদল । জনাব বাদল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার যদি ১৯৮৮ সালের ন্যায় কোন পাতানো নির্বাচনের ফন্দি এঁটে থাকেন তাহলে সেটি হবে তাদের জন্যে মারাত্মক ভুল। কেননা বাংলাদেশে জনগণকে আর ধোকা দেয়া সম্ভব হবে না। সত্যিকারের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থেই অবিলম্বে জিয়া পরিবারের সকলকে মুক্তির বিকল্প নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
Bangla Community News Tags: খালেদা জিয়া, নিউইয়র্ক, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments