শেখ হাসিনার হৃদকম্পন অস্বাভাবিক
সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হৃৎকম্পনে সমস্যা ধরা পড়েছে। এর সাথে রয়েছে উচ্চ রক্তচাপ সহ আনুসাঙ্গিক বিভিন্ন উপস্বর্গ। গত সোমবার বস্টনের কাছে কানেকটিকাটে বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়মিত চেকআপ করাতে গেলে চিকিৎসকরা প্রাথমিক এসব সমস্যা নির্ণয় করেছেন। জানা গেছে, ইয়েল মেডিক্যাল কলেজে ইসিজি করার সময় হৃৎকম্পনে অস্বাভাবিকতা ধরা পড়ে। যার ফলে এনিয়ে আরো পরীক্ষা নিরিক্ষা প্রয়োজন বলে চিকিৎসকরা মতামত দিয়েছেন। এর সাথে উচ্চ রক্তচাপের বিষয়টিও নিশ্চিত করেছেন সেখানকার চিকিৎসকরা। জানা গেছে, হৃদযন্ত্রের এই সমস্যা নিয়ে পরীক্ষা করানো হবে ইয়েলে।
প্রাথমিকভাবেই চোখের চিকিৎসকরা জানিয়েছেন, একটি চোখে গ্নুকোমা রোগ ধরা পড়েছে। গত কয়েক মাস ধরে তার ঠিকমতো চোখের চিকিৎসা না হওয়ায় এটি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা পেতেন তাহলে চোখের অবস্থা এতটা খারাপ হতো না। এজন্য তাকে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে।
এরপর সেখান থেকে শেখ হাসিনা যাবেন ফ্লোরিডায়। সেখানে কানের চিকিৎসা করানোর কথা রয়েছে। ফ্লোরিডায় তিনি কদিন থাকবেন তা এখনো নিশ্চিত নয়। তবে কন্যা সায়মা ওয়াজেদ সেখানে না থাকায় ফ্লোরিডাতে বেশীদিন অবস্থান করবেন না শেখ হাসিান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, ফ্লোরিডা থেকে আওয়ামী লীগ সভানেত্রী ওয়াশিংটন আসবেন। সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করতে পারেন।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, ওয়াশিংটন, শেখ হাসিনা
Evergreen Bangla Community


Post Your Comments