কানের চিকিৎসার জন্য শেখ হাসিনা ১৮ জুন যাবেন ফ্লোরিডায়
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বোস্টনে পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করছেন। পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। দলীয় নেতাকর্মী কারো সঙ্গেই তিনি দেখা করছেন না। বিশ্রাম আর পুত্র জয়ের দেড় বছরের শিশু কন্যা নাতনি সোফিয়া ওয়াজেদকে নিয়েই সময় কাটাচ্ছেন শেখ হাসিনা। কানের চিকিৎসার জন্য আগামী ১৮ জুন বোস্টন থেকে তিনি ফ্লোরিডায় যাবেন। পুত্র জয়, পুত্রবধু ক্রিস্টিনা জয় ও নাতনি সোফিয়া শেখ হাসিনার সঙ্গে ফ্লোরিডায় যাবেন।
শখ হাসিনার সফরসঙ্গী ড. হাসান হাসান মাহমুদ বোস্টন থেকে জানান, নেত্রী ভাল আছেন, টানা বিশ্রাম নিচ্ছেন। বোস্টনে আসার পর কারো সঙ্গেই তিনি দেখা করছেন না। নাতনিকে পেয়ে হয়ত তিনি কারাবন্দি জীবনের দুঃখ কস্ট ভূলে গেছেন। নাতনিকে নিয়েই সময় কাটছে তার। হাসান মাহমুদ আরো জানান, কান ও চোখের চিকিৎসা শেষে নেত্রী যুক্তরাষ্ট্র থেকে যাবেন কানাডায় মেয়ে পুতুলের বাসায়। কানাডা থেকে আবার ফিরে আসবেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। যুক্তরাষ্ট্র থেকে তিনি আসবেন লণ্ডনে শেখ রেহানার বাসায়। সেখানে কয়েকদিন অবস্থান করে দেশে ফিরবেন শেখ হাসিনা।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, কানাডা, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments