কবি শহীদ কাদরী এবং লেখক বেলাল বেগ নিউইয়র্কের হাসপাতালে
এ সময়ের শক্তিমান কবি শহীদ কাদরী এবং জনপ্রিয় লেখক বেলাল বেগ অসুস্থ হয়ে নিউইয়র্কের পৃথক দুটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দুজনই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। শহীদ কাদরীকে ভর্তি করা হয়েছে লং আইল্যান্ড জ্যুইস হাসপাতালে এবং বেলাল বেগ ভর্তি হয়েছেন ব্রুকলিনে কোনি আইল্যান্ড হাসপাতালে।
১০৪ ডিগ্রি জ্বর অনুভূত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন শহীদ কাদরী। কিডনী রোগী শহীদ কাদরীর বাডে ইনফেকশন ধরা পড়েছে। বাডপ্রেসারও উঠানামা করছে বলে ৯ জুন প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে। এজন্য তার মস্তিস্কে ইনফেকশন রয়েছে কিনা তা সিটিস্কানের মাধ্যমে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। প্রেশার কন্ট্রোলে না আসায় তার ডায়ালেসিস করও ঝুঁকিপূর্ণ বলে হাসপাতাল থেকে জানিয়েছেন নীরা কাদরী।
অপরদিকে বিটিভির জনপ্রিয় প্রযোজক ও মুক্তচিন্তার কলামিস্ট বেলাল বেগের অসুস্থতার কারণ উদঘাটনে চিকিৎসকরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতাল বেড থেকে বেলাল বেগ অশ্রুসিক্ত কন্ঠে ৮ জুন বলেন, কবি সমুদ্র গুপ্ত এবং কবি শহীদ কাদরীর জন্যে আমার খুব খারাপ লাগছে। দোয়া করি যেন তারা শিগগিরই সুস্থ হয়ে উঠেন।
Bangla Community News Tags: নিউইয়র্ক, বেলাল বেগ, শহীদ কাদরী
Evergreen Bangla Community
Post Your Comments