হার্ভাড গ্রাজুয়েট হলেন সজীব ওয়াজেদ জয়

নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক থেকে।-বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসনের উপর গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডী স্কুল অব গভর্নমেন্ট থেকে জয় শেষ করলেন তার গ্রাজুয়েশন। গত বুধবার এক বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় গ্রাজুয়েশন সনদ।

গ্রাজুয়েশন অনুষ্ঠানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট এ্যালেন জনসন্স সারলেফ, হ্যারি পটারের লেখক জেকে রউলিন সহ বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। বিশ্বের ৭২টি দেশের ৫৯০জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে দেয়া হয় সার্টিফিকেট।

এ বিষয়ে বাংলা পত্রিকার সাথে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা’র স্বপ্ন ছিল হার্ভার্ড থেকে আমি গ্রাজুয়েশন করি। তাঁর এই স্বপ্ন পূরনে সফল হতে পেরে ধন্য মনে করছি। এছাড়াও আরো অনেক কিছুই করার আছে। তার সবটাই চেষ্টা করবো পূরন করতে।

জয় বলেন, আমি এখন চাকুরী খুঁজছি। যে কোন প্রাইভেট কোম্পানীতে কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই। এজন্য আবেদন পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়। এজন্য তিনি দেশবাসীর দোয়া প্রার্থী বলে জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন,আমাদের গ্রাজুয়েশন অনুষ্ঠানে সকল শিক্ষার্থী তাদের পিতা মাতাকে সাথে নিয়ে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে স্বপ্ন ও কল্পনার সেই দৃশ্য দেখতে পারলেন না মা।

তিনি বলেন, গনতান্ত্রিক বাংলাদেশে সুখের অনুভুতি প্রতিটি মানুষকে স্পর্শ করুক। সুন্দর ভবিস্যত নির্মানে ভোরের সূর্য কিরণে অবগাহিত হোক বাংলাদেশ। ধুয়েমুছে সাফ হোক অন্যায় অসত্য আর মিথ্যাচার। প্রতিষ্ঠিত হোক গনতান্ত্রিক বাংলাদেশ। এই সময়ে এটাই আমার প্রত্যাশা।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!