চলতি মাসে প্রবাসীদের ভোটার করার কথা ভাবছে ইসি?

চলতি মাস থেকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকাভুক্তির কাজ শুরু করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আগামী ৫/৭ দিনের মধ্যে সাক্ষাৎ করবে কমিশন। প্রবাসীদের ভোটার তালিকাভুক্তির বিষয়ে অগ্রগতি জানতে আজ লন্ডন প্রবাসী ৬ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।খবরঃ বাসস

তিনি বলেন, বিষয়টির ওপর প্রধান উপদেষ্টার ইতিবাচক সম্মতি পেলে ভোটার তালিকা অধ্যাদেশ-২০০৮ এ প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেয়া হবে এবং এই অধ্যাদেশের ধারা-৮ এর অধীন ৬ ও ৭ উপধারা সংশোধনের জন্য তা প্রস্তাব আকারে সরকারের সংশি­ষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার কর্তৃক অধ্যাদেশটির সংশোধনী পাস হয়ে গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর ইসি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনকে প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিবে।

ছহুল হোসাইন বলেন, প্রবাসীরা যারা ভোটার হতে আগ্রহী তারা সংশি­ষ্ট দেশের হাইকমিশনের মাধ্যমে আবেদন করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে একটি তালিকা করে হাইকমিশন তা ইসিতে প্রেরণ করবে। পরবর্তীতে ইসি তাদের ঠিকানা, নাগরিকত্বসহ যাবতীয় বিষয় যাচাই-বাছাই করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এবার শুধু যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের ভোটার করা হবে। পরবর্তীতে অন্যান্য দেশে ও প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নেয়া হবে। যারা ভোটার হবেন তারা যাতে আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই টার্গেটকে সামনে রেখেই ইসি কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশী পাসপোর্টধারী দ্বৈত নাগরিক ও সাময়িক সময়ের জন্য চাকরি বা ব্যবসার জন্য যুক্তরাজ্যে আছে তাদের ভোটার করা হবে জানিয়ে তিনি বলেন, দ্বৈত নাগরিকরা ভোটাধিকার পাবেন কিন্তু নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের দেশে এসে ভোট দিতে হবে।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!