মুক্তিযোদ্ধা খোকনের ৩৭তম মৃত্যু বার্ষিকী ১৪ জুন
নিউইয়র্কঃ ৭১’র মহান মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের ১৪ জুন বীর মুক্তিযোদ্ধা বগুড়ার শহীদ গোলাম মোহাম্মদ পাইকার খোকনের ৩৭তম মৃত্যু বাষিকী। ১৯৭১ সালের ১৪ জুন জয়পুরহাটের আক্কেলপুরের কানপুর গ্রামে হানাদার পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়ে খোকনসহ ১২জন বীর মুক্তিযোদ্ধা তাদের হাতে বন্দী হন। ১৭ বছরে তরুন খোকনের উপর বর্বর পাক বাহিনী পাশবিক অত্যাচার করার পর তাকে দিয়ে কবর খুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। আক্কেলপুর বাজারের বড় রাস্তার পাশেই রয়েছে এই বীর মুক্তিযোদ্ধার কবর।
অকুতভয় বীর শহীদ খোকনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া শহরের কেন্দ্রস্থলের পার্কটি স্বাধীনতার পর শহীদ খোকন শিশু পার্ক নামকরণ হয়।
শহীদ খোকন ছিলেন বগুড়া শহরের বিশিষ্ঠ ব্যক্তিত্ব মরহুম মোজাম পাইকার ও মরহুমা গুলচেহারা পাইকারের তৃতীয় পুত্র। তার দুই সহোদর বুলবুল পাইকার ও বাবু পাইকারও সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
Bangla Community News Tags: নিউইয়র্ক, মুক্তিযোদ্ধা
Evergreen Bangla Community
Post Your Comments