নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত
নিউইয়র্কঃ গত পহেলা জুন রোববার এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ, সভা পরিচালনা করেন সদস্য সচিব মুজিবুর রহমান মিয়া। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ ছিদ্দিকুর রহমান, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব খসরুজ্জামান খসরু, স্টেট আওয়ামী লীগের যুগ্ম আহবায়কবৃন্দ মোজাহিদুল ইসলাম, আহবায়ক সামাদ আজাদ, আব্দুল হান্নান, জিয়াউদ্দিন কাজী, মনিরুল হক, আওয়ামী লীগের যুগ্ম সদস্য সচিব নুরুল আফছার সেন্টু, যুবলীগের কেন্দ্রীয় নেতা আবুল কাশেম, যুবলীগের আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব মামুন সদস্য শাহাদাত হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহীত হয় যে জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৫ জুন রোববার নিউইয়র্ক স্টে আওয়ামী লীগের উদ্যোগে ওজন পার্ক রেস্টুন্টে-এ এক বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে শেষে গণসঙ্গীত অনুষ্ঠিত হবে।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, এস্টোরিয়া, নিউইয়র্ক, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments