চুয়াডাঙ্গা ডিস্ট্রিক এসোঃ সভা অনুষ্ঠিত
নিউইয়র্কঃ গত ১৮ মে এস্টোরিয়ার বাংলা গার্ডেনে জাফর খুরশীদেও সভাপতিত্বে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক এসোসিয়েশনের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ২১ এপ্রিলের সভার সিদ্ধান্তবলী অনুমোদিত হয়। সভায় টমাস দুলু রায়ের বাৎসরিক বনভোজনের প্রস্তাব সর্ব সম্মতিতে গৃহীত হয়। বনভোজন পরিচালনার জন্য মিলন বিশ্বাসকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে আফতাব উদ্দিন, নাজমুল ইসলাম, আক্তারুজ্জামান (হিটু), মোহাম্মদ উজ্জামান, সঞ্জীব দাস, রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ। সভায় প্রাক্তন সহসভাপতির নিকট প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এনামুল হকের জমাকৃত ১৪৯৬.০০ ডলার আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ আদায়ের জন্য আহবায়ককে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সদস্যবৃন্দ যথাক্রমে ু মিলন বিশ্বাস, আফতাব উদ্দিন, নাজমুল ইসলাম ও সঞ্জীব দাস। আহবায়ক যথাযথ ব্যবস্থা করে পরবর্তী সভায় অবহিত করবেন। প্রেস বিজ্জপ্তি।
Bangla Community News Tags: এস্টোরিয়া, নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments