জাতীয়তাবাদী ফোরাম পালন করলো শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী
নিউইয়র্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করলো বাংলাদেশী-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম। ৩০ মে শুক্রবার জ্যাকসন হাইটসের পাকুরা রেস্টুরেন্টে উপলক্ষে ৩০ মে শুক্রবার জ্যাকসন হাইটসের পাকুরা রেস্টুরেন্টে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক বাকির আজাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী শাহ আলম ভুইয়া।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন নিউইর্য়া বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরূল ইসলাম সুজন, যুবদল নেতা আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবদুল খালেক, বিএনপির সেচ্ছাসেবক সম্পাদক মোঃ মনির হোসেন ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি হাজী পেয়ার আহমেদ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক জীবন, কর্মময় জীবন ও রাজনৈতিক জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন। জাীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশে আজ দ্রব্যমূল্যের উর্ধগতি, দুর্ভিক্ষ, অনাহারে মানুষ দিশেহারা। সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ পরিচালনা করছে। বিদেশী কোনো বিনিয়োগ নেই। গোটা জাতি স্থবিরতায় দিন কাটাচ্ছে। একমাত্র নির্বাচিত সরকারই এ অবস্থা থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দিতে পারে। নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোন সংলাপ বা নির্বাচন নয়। বাংলাদেশে কোন পাতানো নির্বাচন বা সংলাপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্টিত বিএনপি অংশ নিতে পারে না। সব বক্তাই অর্থবহ নির্বাচনের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নির্দোষ রাজনীতিবিদেও মুক্তি দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি।
Bangla Community News Tags: খালেদা জিয়া, জিয়াউর রহমান, জ্যাকসন হাইটস, তারেক রহমান, নিউইয়র্ক, বিএনপি
Evergreen Bangla Community
Post Your Comments