হাসিনাকে রাজনৈতিকভাবে হত্যার ষড়যন্ত্র চলছেঃ যুক্তরাষ্ট্র যুবলীগ
নিউইর্য়র্কঃ যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সভাপতি মিসবাহ আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেন, বেনজিরকে যেভাবে হত্যা করা হয়েছে, একইভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নেতৃদ্বয় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠ্বা ও ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অকুতোভয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে ব্যর্থ হয়ে এখন রাজনৈতিকভাবে হত্যার ষড়যন্ত্র চলছে। বিবৃতিতে তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং জরুরি আইন তুলে নিয়ে একটি অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
Bangla Community News Tags: শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments