নিউজার্সি বিএনপি পালন করলো জিয়ার শাহাদত বার্ষিকী

প্যাটারসন (নিউজার্সিঃ গত ৩১ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নিউজার্সি শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রেও প্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নিউজার্সির প্যাটারসনের ওয়াইন এভিনিউতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ সৈয়দ জুবায়ের আলী। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আবুল হোসেন সুরমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজার্সি বিএনপির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আঃ ছাব্বির, বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী নিপন, তাজুল ইসলাম, গোলাম রব্বানী শাহীন, মোঃ ইউনুছ, আলাউর রহমান খন্দকার, নুরুল মুমিন চৌধুরী, মহসিন আহমদ, আলাউদ্দিন, কুতুবুর রেজা চৌধুরী, নুরুল ইসলাম খসরু, মুজিবুল ইসলাম, ইকবাল চৌধুরী, ফয়সাল আহমদ, মঈন উদ্দিন, আঃ হালিম, কুতুব উদ্দিন, আসাব আলী প্রমুখ। প্রধান অতিথির বক্কব্যে জনাব মুছাব্বির বলেন, পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালিদেও উপর ঝাপিয়ে পড়েছিল সে সময় আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে গিয়েছিলেন। জাতিকে কোন দিকনির্দেমণা না দিয়ে শেখ মুজিবুর রহমান আত্মরক্ষার পথ বেছে নিলেন, তখন একজন সাধারণ মেজর, জিয়াউর রহমান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের দিশেহারা মানুষের মনের কথা উপলব্ধি করেও জীবনের ঝুকি নিয়ে চট্টগ্রাম কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!