বেন’র দশক পূর্তি সফল করতে প্রস্তুতি সভা

নিউইয়র্কঃ আগামী ১২ ও ১৩ জুলাই বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর দশক পূর্তি ব্যাপক আয়োজনে পালন করা হচ্ছে। অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতি সভা হয় গত পহেলা জুন বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরমিং আর্টস (বিপা)-এর কার্যালয়ে একটি। সভায় উপস্থিত ছিলেন ড. নজরুল ইসলাম, এটর্নী হাসান তওফিক চৌধুরী, নিনি ওয়াহেদ, সেলিমা আশরাফ, এনি ফেরদৌস, ডাঃ খোরশেদুল আলম, হুসনে আরা, খোরশেদুল ইসলাম, মহিউদ্দিন, সৈয়দ ফজলুর রহমান, ফাহিম রেজা নূর, মোতালেব বিশ্বাস, ফেরদৌস প্রমুখ। সভার শুরুতে বেন-এর সমন্বয়কারী ডঃ নজরুল বপনের দশ বছরের কাজের বিভিন্ন সাফল্য তুলে ধওে বলেন, সকল প্রবাসীর নিকট এ সাফল্যেও খবর পৌঁছে দেয়া প্রয়োজন যাতে তারা এ সাফল্য থেকে অনুপ্রাণিত হতে পারেন। সে উদ্দেশ্যে তিনি আগামী ১২-১৩ জুলাইর অনুষ্ঠানকে সফল কওে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ কওে জুলাই ১২ তারিখে এস্টোরিয়ার ২৩৪ নং সরকারি বিদ্যালয়ে (৩০-১৫, ২৯ তম সড়ক, এস্টোরিয়া নিউইয়র্ক ১১০২) বিকাল ৪-৬টায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ পরিবেশ রক্ষায় প্রবাসীদেও ভূমিকা শীর্ষক সেমিনার ও সন্ধ্যায় বিপা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপকভাবে যোগ দেয়ার আহবান জানান। তিনি জানান অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত, কাজেই অনুষ্ঠানের অন্যান্য অংশেও সকলে যোগ দিতে পারেন। ড. নরুল আরও জানান যে, উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে বাংলাদেশের অনেক কৃতি অধ্যাপক, গবেষক, পেশাজীবি, সমাজসেবী ও কর্মী বেন-এর এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য নিউইয়র্ক আসছেন। সভায় উপস্থিত সকলে আলোচনায় অংশগ্রহণ করেন ও বেন-এর ভবিষ্যত কাজ ও জুলাই ১২ তারিখের অনুষ্ঠান কিভাবে সফল করা যায়, সে ব্যাপাওে পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!