বরিশাল বিভাগীয় সোসাইটির সভা অনুষ্ঠিত
নিউইয়র্কঃ গত পহেলা জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বরিশাল বিভাগীয় সোসাইটি যুক্তরাষ্ট্র ইনকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গোলাম ফারুক শাহীনের সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম সিকদারের পরিচালনায় উক্ত সভায় আসন্ন বনভোজন ২০০৮ উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২৯ জুন ওয়েস্টচেস্টার কাউন্টির জর্জ আইল্যান্ড পার্কে বনভোজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। মোহাম্মদ গাজী কে আহবায়ক, জাহাঙ্গীর কবীর, রফিকুল আলম চৌধুরী, নকীব শাহীনকে যুগ্ম আহবায়ক এবং মতিউর রহমান লিটুকে সদস্য সচিব ও জসিম চৌধুরীকে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে গঠন করা হয় বনভোজন উদযাপন কমিটি।
এছাড়া বাংলাদেশের কিংবদন্তী সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় দোয়া পরিচালনা করেন মোহাম্মদ গাজী, অন্যান্যেও মধ্যে ইপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবীর, জসিম চৌধুরী, রফিকুল আলম চৌধুরী, আব্দুর রহমান খোকন, রিয়াজ খান, মনিরুল আলম, মতিউর রহমান লিটুসহ বেশ কিছু গণমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি
Bangla Community News Tags: জ্যাকসন হাইটস, নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments