ম্যানহাটান মদিনা মসজিদের নির্বাচনে নাছির-মুবদী প্যানেল জয়ী
নিউইয়র্কঃ মদীনা মসজিদেও কার্যকরী কমিটি ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইনকের নির্বাচনে আলহ্বাজ মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি ও আলহ্বাজ শেলী এ মুবদী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন গত ১ জুন অনুষ্ঠিত হয় সকাল ৯টা হতে শুরু করে রাত ৯টা পর্যন্ত মসজিদের দ্বিতীয় তলায়। এবারের নির্বাচনে ১৬৪ জন আজীবন ও সাধারণ সদসস্য অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনারগণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গোপণ ব্যালটের মাধ্যধ্যে ভোট গ্রহণ হয়। এ বারের নির্বাচনে, নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন সৈয়দ শওকত আলী, সহকারী কমিশনাররা হরেনু অহিদুর রহমান মুক্তা, তজমুল এম খান, মোঃ এম ইউসুফ, মোঃ আলী আকবর।
নির্বাচিত কমিটিঃ সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন, প্রথম সহসভাপতি একেএমজি কিবরিয়া, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ শেলী এ মুবদী, সহসাধারণ সম্পাদক হাফিজ জুলফিক চৌধুরী, কোষাধ্যক্ষ মনির উ্িদ্দন খান, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল মোছাব্বির খান। সদস্যঃ আহমেদ কবির চৌধুরী, আব্দুল মান্নান, মুহম্মদ মুখলেসুর রহমান, হাজী মোঃ এনাম উদ্দাীন, মুহম্মদ নূর, মোহাম্মদ জিয়াউল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি
Bangla Community News Tags: নিউইয়র্ক, ম্যানহাটান
Evergreen Bangla Community


Post Your Comments