ব্রুকলিনের পথ মেলা ২২ জুন

নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রুকলীনের বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন চার্চ ম্যাকডোলান্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন সিএমবিবি-এর পথমেলা ২০০৮ আগামী ২২ জুন রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ম্যাকডোলান্ড এভিনিউর উপর অনুষ্ঠিত হবে। বিগত বৎসরগুলোর সফলতার পর এবার মেলা হবে আরো আনন্দঘন। সিএমবিবি-এর মেলায় হরেক রকমের পণ্যের সমারোহ ছাড়াও খ্যাতিমান শিল্পী বাপ্পী লাহেরী ও ইভা রহমানসহ প্রবাসের সেরা শিল্পীদের পরিবেশনায় হবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় আগত দর্শক শ্রোতাদের আগমনকে প্রাণবন্তর করার জন্য থাকছে আকর্ষর্ণীয় র‌্যাফেল ড্র। যাতে প্রথম পুরস্কার নতুন গাড়িসহ অনেকগুলো পুরস্কার থাকবে। চার্চ ম্যাকডোলান্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন সিএমবিবি-এর মেলাকে বর্ণাঢ্য করার নিমিত্তে আয়োজকদের মধ্যে রয়েছেন সভাপতি সরওয়ার বি সালাম, সাধারণ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন, প্রধান সমন্বয়কারী মিনহাজ উদ্দিন বাবন। কমিটির আহবায়ক রফিকুল ইসলাম পাটোয়ারী যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বিশাল আবীর ও সদস্য সচিব মামুনুর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!