রংপুর সমিতির অভিষেক ও সঙ্গীতানুষ্ঠান
নিউইয়র্কঃ রংপুর জেলা সমিতি ইনক নিউইয়র্ক-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সঙ্গীতানুষ্ঠান আগামী ৮ জুন রোববার সন্ধ্যা সাতটায় জামাইকার এশটি রেস্টুরেন্ট ও পার্টি হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কনসাল জেনারেল এম শামসুল হক, সম্মানিত অতিথি হিসাবে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাহবুব আহমেদ, সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও মোঃ আতউির রহমান ও বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলী বুলু। বর্ণাঢ্য অনুষ্ঠানে নৃত্য, গান, হাস্য কৌতুকে ভরিয়ে তুলবে প্রবাসের খ্যাতিমান শিল্পীবৃন্দ। সকল প্রবাসী রংপুরবাসীদেরকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আসেফ বারী টুটুল, যুগ্ম নির্বাটন কমিশনার মোঃ নূর ইসলাম বর্ষণ, সহকারী নির্বাচন কমিশনার আব্দুল মোতালেব ও প্রাক্তন সভাপতি মোঃ মশিউ রহমান। প্রেস বিজ্ঞপ্তি
Bangla Community News Tags: নিউইয়র্ক, প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments