ভোলা জেলাবাসীর বনভোজন ২২ জুন
নিউইয়র্কঃ প্রবাসী ভোলা জেলাবাসীদের বাষিা বনভোজন আগামী ২২ জুন রোববার লং আইল্যান্ডের বেলমন্ট পার্কে অনুষ্ঠিত হবে। বনভোজনে ভোলা জেরাবাসী সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন বনভোজন অনুষ্ঠানের আহবায়ক মামুন এবং সদস্য সচিব মিজান। বনভোজনে রুচিশীল খাবারের ব্যবস্থাসহ আকর্ষণীয় র্যাফেল ড্র ও শিশু-কিশোরদের খেলাধূলার ব্যবস্থা থাকবে। থাকবে একদল কর্মঠ তরুণদের ঐকান্তিাক সেবার প্রতিশ্রুতিসহ সকলের জন্যে নিটোল বিনোদনের ব্যবস্থা। পার্কের মনোরম সমুজ বৈভবে আনন্দ অবগাহন এবং পরিচিতজন ও স্বজনদের সাথে মিলিত হবার এক অপূর্ব সুযোগ। বনভোজনে রয়েছে চমৎকার যাতায়াত ব্যবস্থা তথা বাসের ব্যবস্থা। বাস ছাড়বে সকাল সাড়ে আটটায় জ্যাকসন হাইটস ও জ্যামাইকা থেকে। মামুন ও মিজানের সহযোগীতায় আছেন আঃ রাজ্জাক শামীম, পলেন্স, রিংকন, টিটু, কামাল, সাইফুল, রাশেদ, মামুন ও মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি
Bangla Community News Tags: জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments