জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে ভিন্ন আমেজ পুরো কমিউনিটিতে
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে পুরো এলাকায় ভিন্ন আমেজ পরিলক্ষিত হচ্ছে। এ নির্বাচনে কেবলমাত্র ব্যবসায়ীরা ভোটার হলেও প্রায় সাধারণ প্রবাসীরা পছন্দের প্রার্থীকে জয়ী করতে তৎপর রয়েছেন। উলেখ্য, ২২ জুন রোববার অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সরাসরি দুটি প্যানেলে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কাজী মন্টু এবং জাকারিয়া মাসুদ জিকো।
এই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জাকারিয়া মাসুদ জিকো নিউইয়র্ক হতে প্রকাশিত সাপ্তাহিক এখন সময়’র প্রকাশক এবং ডিজিটাল ওয়ান চেইন বিজনেস কোম্পানির স্বত্বাধিকারী। অপর প্যানেলে রয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ পিয়ার ও ইকবালুর রশীদ। তারা উভয়েই সজ্জন ব্যবসায়ী। এই ব্যবসায়ী সমিতি নিজেদের সমস্যা-উন্নয়ন নিয়ে কাজের পাশাপাশি বাংলাদেশ এবং কমিউনিটির বিভিন্ন কাজেও সক্রিয় থাকেন।
Bangla Community News Tags: জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, প্রবাসী, সাপ্তাহিক এখন সময়
Evergreen Bangla Community
Post Your Comments