লন্ডনের নিলামে নেপালি রাজার মুকুট?
২৩৯ নছরের রাজতন্ত্রকে মুছে ফেলার প্রায় ১ মাস আগেই লন্ডনের বন্ড স্ট্রিটে নিলামে উঠেছে নেপালি রাজার মুকুট।
সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে ১২ জুনের মধ্যে রাজপ্রাসাদ ছেড়ে দিতে বলা হয়েছে। এর মধ্যে একটি সরকারি দল প্রাসাদের বিভিন্ন জিনিসের তালিকা তৈরির সময় মুকুটটি খুঁজে না পাওয়া গেলে সন্দেহর সৃষ্টি হয়। শনিবার নেপালের দৈনিক ‘নায়া পত্রিকা’ শিরোনাম করে ‘হোয়ার ইজ দ্য শ্রী পেঞ্চ?’ নেপালের শাহ বংশের রাজাদের প্রথম রাজারা এক সময় এ মুকুটটিই পরতেন। তালিকা প্রস্তুতকারী সরকারি দলের সদস্য গোবিন্দ প্রসাদ পত্রিকাকে জানান, আমরা মুকুটটি সম্পর্কে কোনো তথ্যই পাইনি। সম্ভব প্রায় সকল স্থানেই খুঁজে দেখেছি, কিন্তু মুকুটটি বা এর সম্পর্কে কোনো কিছুই কেউ বলতে পারছেন না। এদিকে আরেকটি দৈনিক জানিয়েছে, রাজ পরিবারের একটি তরবারীও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ১০ এপ্রিল বিশ্বের অন্যতম পুরোনো নিলামকারী সংস্থা লন্ডনের ‘বোনহামস’ এক ফরাসী সংগ্রহকারীর সংগ্রহশালা থেকে বেশ কিছু ঐতিহাসিক দ্রব্য নিলামে বিক্রি করেন যার মধ্যে মোঘল সম্রাট শাহজাহানের ব্যক্তিগত ছোরাও ছিল। খবর পাওয়া গেছে, সেই দ্রব্যের মধ্যে একটি নেপালি মুকুটও ছিল যা মাত্র ৯০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটাই শ্রী পেঞ্চ কী না?। যদি হয় তাহলে এটা সেই ফরাসী সংগ্রাহক কিভাবে পেল? মুকুটের ক্রেতাই বা কে? আপাতত এসব প্রশ্নের উত্তর কারো কাছে নেই।
Bangla Community News Tags: লন্ডন
Evergreen Bangla Community
Post Your Comments