বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম করার নিউইয়র্কে প্রতীকী অনশন পালন
বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম করার দিন ৯ জুনকে ধর্মীয় সংখ্যালঘুরা ‘কালো দিবস’ হিসেবে পালন করলেন। এ উপলক্ষে গত রোববার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের ডাকে ‘প্রতিক অনশন’ কর্মসূচি পালন করা হয় জ্যাকসন হাইটসের বাংলাদেশ পাজা মিলনায়তনে।
এছাড়া কানাডা, ফ্রান্স, ওয়াশিংটন ডিসি, অস্ট্রেলিয়া, কলকাতা, লন্ডন, ব্রাসেল্্স, ইটালি, জার্মানিতেও ঐদিন বিক্ষোভ-সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের বিস্তারিত কর্মসূচি পালন করা হয় বলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদর যুক্তরাষ্ট্র শাখা জানিয়েছে।
১৯৮৮ সালে অস্টম সংশোধনীর মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। এবারের কালো দিবসের অন্যতম দাবি হচ্ছে উপরোক্ত সংশোধনী প্রত্যাহার এবং শত্রু সম্পত্তি আইনকে বাতিল করা। এ দাবির প্রতি আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে বিশ্বব্যাপী একযোগে কর্মসূচি ঘোষণা করা হয় । তবে তা অনুষ্ঠিত হবে স্ব স্ব দেশের সময় অনুযায়ী।
Bangla Community News Tags: অস্ট্রেলিয়া, ওয়াশিংটন, কানাডা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, ফ্রান্স, লন্ডন
Evergreen Bangla Community
Post Your Comments