নিউইয়র্কে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক বাংলাদেশী
সবাই যেখানে আশঙ্কা করেছিল খুঁজতে হবে টুকরো টুকরো লাশ সেখানে যদি আস্ত মানুষটি নিজেই হেঁটে বের হয়ে আসে তবে তাকে অলৌকিকই বলতে হবে। শরীরে সামান্য ছিলে যাবার চিহ্ন। এভাবে বেঁচে থাকার ব্যাখ্যা আদৌ পাওয়া যাবে কি না সেটা ভবিষ্যৎই বলে দেবে। অবিশ্বাস্য হলেও সত্যি, নিউইয়র্কে আন্ডারগ্রাউন্ট ট্রেনের বগি গায়ের উপর দিয়ে চলে যাবার পরেও সহি সালামতে বেঁচে রয়েছেন এক বাংলাদেশী। খবর বাসসের। নিউইয়র্ক প্রবাসী ওই বাংলাদেশীর নাম আব্দুল হক (৫৫)। তার বাড়ি মৌলভীবাজার জেলার বাহাদুরপুর গ্রামে। গত বুধবারে কাজের শেষে তিনি ডিলানসি স্ট্রিটের সাবওয়ে স্টেশনে আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ট্রেনে লাইনের ওপর পড়ে যান। সামনে আসছিল একটি ট্রেন। ট্রেন চালক ট্রেন থামানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু ট্রেন থামার আগেই তিনটি বগি তার ওপর দিয়ে চলে যায়। চালক পুলিশে ফোন করেন। মানুষের টুকরো দেখার আতঙ্কে হিম হয়ে যায় সবার রক্ত। কিন্তু মানুষের টুকরো দেখার পরিবর্তে সবাই দেখলেন আ মানুষটি নিজের দেহ টেনে টেনে ট্রাকের বাইরে হাজির! এখানে ওখানে একটু চামড়া ছিলে গেছে। হর্ষধক্ষনির মধ্য দিয়ে অন্যযাত্রীরা তার হাত ধরে টেনে উঠালেন। আব্দুল হক সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ দিলেন। পুলিশ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি দ্রুতত সুস্থ হয়ে উঠছেন। তার এই অলৌকি বেঁচে যাবার কাহিনী সেখানকার বাংলাদেশীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
Bangla Community News Tags: নিউইয়র্ক, প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments