লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের সমাবেশে দুই নেত্রীর মুক্তি দাবি

ঢাকা ডেস্ক, ৩ জুনঃ প্রবাসে একই মঞ্চে সমবেত হলেন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। সবার কণ্ঠে একই সুর, ‘গণতন্ত্র ফিরিয়ে দাও অনির্বাচিত সরকার বিদায় নাও।’ গত রবিবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি যুক্তরাজ্য শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টি যুক্তরাজ্য শাখার সভাপতি জয় হোসেনের সভাপতিত্বে ও ইসহাক কাজলের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন আহমদ, মহাসচিব এম, এ মালিক, আওয়ামী লীগের সহ-সভাপতি মোমতাজ কোরেশী, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল, জাতীয় পার্টি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাসদ সমন্বয়ক গাউসুর রহমান, প্রগ্রেসিভ ফ্রন্টের গোলাম মোস্তফা, ড. আসগর সোবহান মাশরুর প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকারের মূল এজেন্ডা হচ্ছে নির্বাচন। অথচ তারা তা বাদ দিয়ে দেশকে রাজনীতিহীন করার চক্রান্তে লিপ্ত। তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সবাই সরকারের এই হীন চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না। বক্তারা অবিলম্বে দুই নেত্রীসহ সকল রাজনীতিবিদের মুক্তি দাবি করে বলেন, অন্যথায় বিশ্বজনমত গঠনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রবাস থেকে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Bangla Community News Tags: , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!