তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ এবং শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবিতে ৩১ মে নিউইয়র্কের এস্টোরিয়ায় বনফুল রেস্টুরেন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের এ সমাবেশে সভাপতিত্ব করেন করেন আয়োজক সংগঠনের সভাপতি বাদল আকন্দ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. কায়কোবাদ খান।
সমাবেশে অভিযোগ করা হয়, রাজনৈতিক বিদ্বেষের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলে নেয়া হয়েছে এবং একই উদ্দেশ্যে তোফায়েল আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বক্তারা বলেন, অতীতেও দমন পীড়ন চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করা যায়নি, এখনও যাবে না। নির্যাতন যত বাড়বে আন্দোলনের গতিও তত জোরদার হবে।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, ডেপুটি কমান্ডার ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহবায়ক এম আর আমিন এবং সদস্য-সচিব শামসুল আলম। সমাবেশে আরো বক্তব্য রাখেন শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন জলিল এবং গোলাম কিবরিয়া বাচ্চু।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, এস্টোরিয়া, নিউইয়র্ক, মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments