সভাপতির বিরুদ্ধে সংবিধান লংঘনের অভিযোগ - যুক্তরাষ্ট্র বিএনপিতে কমিটি নিয়ে বিতর্ক চরমে

নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক থেকে।-সংবিধান বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু সহ দলের নেতা কর্মীদের বৃহত্তর অংশ যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটকে অবিলম্বে দল থেকে অব্যাহতি দেয়ার দাবী জানিয়েছেন।

এক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লু বলেন, দলীয় গঠনমন্ত্র মোতাবেক দলের কোন নেতা আর্থিকভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করলে তার প্রাথমিক সদস্যপদ াকার বিধান নেই। অথছ সম্রাট গোপনে আর্থিক দেউলিয়া হিসেবে নিজেকে ঘোষণা করেও সংবিধান বহির্ভূত পন্থায় সভাপতি আঁকড়ে ধরে আছেন। যা যুক্তরাষ্ট্র বিএনপির জন্য একটি বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে। গঠনতন্ত্রের ৭(গ) ধারামতে এধরনের কিছু করলে তিনি দলের প্রাথমিক সদস্যও থাকতে পারেন না।

বিবৃতিতে জিল্লু বলেন, এতকিছুর পরও পেছনের দরজা দিয়ে সম্রাট নতুন কমিটি আনছেন বলে বাজারে বলে বেড়াচ্ছেন। এখানে তার অনুসারীদের বলেছেন, দল থেকে অনেককে বহিষ্কার করা হবে।

আমরা সম্রাটের এধরনের বিভ্রান্তুিমুলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান সময়ে যখন সবাইকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে যুক্তরাষ্ট্র বিএনপি কাজ করছে তখন তার এধরনের বক্তব্য বিভিন্ন মহলে বিআন্তির সৃষ্টি করছে।

আমরা দৃঢ়তার সাথে বলতে চাই সুখের পায়রা অপু গংদের যোগসাজসে সম্রাট সভাপতির পদটি বাগিয়েছিলেন। এখন নতুন কমিটি নামে আবার বিভেদ সৃষ্টির পায়তারা করছেন।

এই অবস্থায় দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছে আমাদের আবেদন, এধরনের অন্তর্ঘাতমুলক তৎপরতা থেকে সম্রাটকে নিবৃত্ত রাখতে দল থেকে বহিষ্কারের কোন বিকল্প নেই।

এছাড়া সম্রাট যতি কমিটির নামে কোন ধরনের বিতর্কিত কিছু করেন তাহলে যুক্তরাষ্ট্র বিএপির নেতা কর্মীরা এটা কোনভাবেই মেনে নেবে না। এর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলে বিবৃতিতে বলা হয়।

এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সুলাইমান ভুইয়া, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দীন ঠাকুর, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, আন্তর্জাতিক তারেক মুক্তি পরিষদের সমন্বয়কারী শরাফত হোসেন বাবু, রফিকুল ইসলাম চৌধুরী ডলার ও বেলাল মাহমুদ এক বিবৃতিতে তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবায়দা রহমান বিষয়ে সুপ্রীম কোট কতৃক দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করে এটাকে সত্যের বিজয় বলে আখ্যা দিয়েছেন।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!