নিউইয়র্কে ২৭,২৮ ও ২৯ জুন বইমেলা

নিউইয়র্কঃ আগামি ২৭, ২৮ ও ২৯ জুন নিউইর্কের জ্যামাইকার দি মেরিলুইস একাডেমী মিলনায়তনে বইমেলার ১৭ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী বাংলা উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। মু ক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে দুই বাংলার লেখক-সাহিত্যিকদের মধ্যে যোগ দিচ্ছেন হাসান আজিজুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, এখলাস উদ্দিন আহমেদ, রফিক আজাদ, বেলাল চৌধুরী, আমিরুল ইসলাম, ফজলুল আলম, জ্যোতিপ্রকাশ দত্ত, শহীদ কাদরী ও মুহাম্মদ জাহাঙ্গীর। পররাষ্ট উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়ামন্ত্রী সুভাস চঈবর্তী, এটিএনবাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও চ্যানেল আইএর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রকাশকদের মধ্যে আসছেন আগামী প্রকাশনীর ওসমান গনি, সময় প্রকাশনার ফরিদ আহমেদ, মাওলা ব্রাদার্সের মাহমুদ হাসান, অনন্যা প্রকাশনার মনিরুল হক, দেজ প্রকাশনার শুধাংশু শেখর দে, সাহিত্যমের প্রদীপ সাহা।

এছাড়া শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সুবীর নন্দী, অঞ্জন দত্ত, হৈমন্তী শুক্লা, ইভা রহমান, বাপ্পি লাহিড়ী, নকুল কুমার বিশ্বাস, মিন্টু কৃষ্ণ মূর্তি , সুদেষ্ণা বসু, রেজওয়ান । তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে বইমেলা ও বাংলা উৎসব প্যারেড। ২৭ জুন শুঈবার বিকেল ৪টায় জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রীট এবং ৩৭ রোড এর কর্ণারে জমায়েত শুরু হবে। বিকেল সাড়ে ৫টায় র‌্যালী প্রদক্ষিণ করবে জ্যাকসন হাইটস এর ৭৪ ও ৭৩ স্ট্রীট। এই র‌্যালীতে সকল শিল্পী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক ছাড়াও মূলধারার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। এরপর গাড়ী শোভাযাত্রাসহজ্যামাইকার ১৬৭ স্ট্রিটের হিলসাইড এভিনিউ এবং হাইল্যান্ড এভিনিউতে সকলে একসাথ হয়ে মিলনায়তনের উদ্দেশে প্যারেড রওয়ানা হবে। বিকেল ৬টায় জ্যামাকার প্যারেড শুরু হবে। সন্ধ্যা ৭টা থেকে ১৭৬-২১ ডবীভড়ৎফ ঞবৎৎধপব, ঔধসরধপ তে বইমেলা উদ্বোধন করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। প্যারেডকে বর্ণাঢ্য করার জন্য বাংলাদেশ থেকে আনা হয়েছে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন মাস্ক। এছাড়া প্যারেডে অংশগ্রহণকারী শিশু ও কিশোরদের যেমন খুশী সাজো প্রতিযোগিতা রয়েছে।

সেরা ১০ কে করা হবে পুরস্কৃত। প্যারেড শেষে মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের

চিত্রাংকন ও বাংলা লিখন প্রতিযোগিতা। প্রতিযোগিদের দেয়া হবে পুরস্কার।

তিনদিনের অনুষ্ঠানমালায় থাকছে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালন গীতি, নাটক, চলচ্চিত্র প্রদর্শণ, পল&ৗ৮৭২২;ীগীতি, আাধুনিক গান, জীবনধর্মী গান, নৃত্যানুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, লেখক-পাঠক মুখোমুখি, আলোচনা অনুষ্ঠান। বিশিষ্ট অতিথিশিল্পী ছাড়াও নিউইয়র্ক ও নিউজার্সীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

শনি ও রোববার অনুষ্ঠান চলবে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। বাংলা উৎসবে বিভিনড়ব প্রকাশনা সংস্থা ছাড়াও ঢাকা থেকে শাড়ী-কাপড়-হস্তজাত পণ্য সংস্থা টপ ফ্যাশন, ডেল্টা আউটডোর, মমিুনা কর্পোরেশন, আব্বাস বুটিক, সুচারু ব্রাদার্স ইন্টারন্যাশনাল, মাইশা হ্যান্ডিঈাফট, মণিপুরী ওম্যান ওয়েভারস, কোয়ালিটি ইন্টারন্যাশনাল, কলকাতা থেকে আসছে নিনাদ ফ্যাশন, তিয়ারা ফ্যাশন, রিতুস কালেকশন, রিংকু ইন্টারন্যাশনাল, শেলী ডিজাইন, বন্দনা টেঈাটাইল, শান্তিনিকেতন চুড়ি, মাটির গহনা, ঢাকাই জামদানীসহ বিভিন্ন সংস্থা।

অনুষ্ঠান উপলক্ষে ৭টি হোটেলে রয়েছে ডিসকাউন্টে থাকার ব্যবস্থা। উৎসব ওয়েবসাইট xি.িরনধহমষধঁঃংধন.ড়ৎম ভিসিট করলে সকল বিষয় জানা যাবে। এছাড়া খাবার দাবারের থাকছে ৪টি স্টল।

বইমেলার ১৭ বছর পূর্তির এই অনুষ্ঠানের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎসাহ উদ্দীপনা। গত শনিবার জ্যামাইকার বিভিন্ন সাংস্কৃতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আয়োজক মু ক্তধারা ফাউন্ডেশনের মধ্যে অনুষ্ঠিত হয় মতবিনিমিয় সভা। জ্যামাইকার ফ্রেন্ডস ক্লাব, বাংলা স্কুল, থিয়েটার অব আমেরিকার কর্মকর্তারা ছাড়াও জ্যামাইকার লেখক-সাহিত্যিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা জ্যামাইকার এই প্রথম বইমেলা ও বাংলা উৎসব অনুষ্ঠান হওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!