ওয়াশিংটনে বাংলাদেশের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

Bangla Community in Washington, DCওয়াশিংটনস্থ বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে শনিবার এখানে ওপেন হাউজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। ওয়াশিংটনভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কালচারাল ট্যুরিজম ডিসির সহায়তায় ওয়াশিংটনে অবস্থিত বিদেশী দুতাবাস এবং সাংস্কৃতিক সংগঠনসমুহের মাধ্যমে আন্তর্জাতিক সংস্কৃতি উপস্থাপনের বার্ষিক এই কার্যক্রমের আওতায় বাংলাদেশ দুতাবাস আয়োজিত অনুষ্ঠান বিপুলসংখ্যক মার্কিন নাগরিক ও অন্যান্য দেশের পর্যটকদের আকর্ষণে সফল হয়।

এই অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদুত হুমায়ুন কবির সমবেত দর্শকদের দুতাবাসে সাদরে স্বাগত জানান। রাষ্ট্রদুত কবির বাংলাদেশের স্বকীয় ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরার মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগসেতু স্থাপনে বাংলাদেশের প্রচেষ্টার কথা উলে­খ করেন। তিনি বাংলাদেশের সংস্কৃতি-সম্ভারের বৈচিত্র এবং বাংলাদেশের মানুষের সৃষ্টিশীলতার কথা উলে­খ করে বাংলাদেশের সমতাভিত্তিক সমাজ জীবনের দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র সর্ঙ্ক প্রসঙ্গে রাষ্ট্রদুত কবির বলেন যে, দু’দেশ শান্তি, গণতন্ত্র, বহুত্ববাদ এবং মানুষের মুক্তির মতো মুল্যবোধে বিশ্বাসী, যা তাদের মধ্যকার সর্ঙ্ককে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। খ্যাতনামা স্থানীয় বাংলাদেশী সাংস্কৃতিক দল ‘ধ্রুপদ’ ও ‘জাগো আর্ট সেন্টারের’ মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আমাদের গৌরবদীপ্ত মুক্তিযুদ্ধ থেকে বর্তমান গণতান্ত্রিক উত্তরণ পর্ব নিয়ে একটি গীতধারা উপস্থাপন করা হয়। বাংলাদেশী সুস্বাদু খাবার আগত অতিথিদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, সংস্কৃতির বিভিন্ন দিক, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের সচিত্র উপস্থাপন এবং বাংলাদেশী শিল্পীদের আঁকা কিছু ছবিও দর্শকরা অত্যন্ত আগ্রহ নিয়ে উপভোগ করেন। এছাড়া বাংলাদেশের উপর প্রামাণ্য তথ্যচিত্র, মেহেদী অলংকরণ ও ফ্যাশন শো দিনব্যাপী আয়োজনে স্থান পায়।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!