১১৩ম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন সম্পন্ন

বিশ্বকবি দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম ও তার বর্নাঢ্য কর্মজীবনকে বাঁচিয়ে রাখার দীপ্ত অঙ্গীকারের মাধ্যমে সমাপ্ত হল ১১তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন ২০০৮। বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্‌ আয়োজিত দুইদিনব্যাপী এই সম্মেলন গত ২৪ মে শনিবার মেরিল্যান্ডের শ্যাডিগ্রোভ বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বিকাল ৫টায় শুরু হয়। অনুষ্ঠানের দিন উত্তর আমেরিকাসহ সারাবিশ্বের বসবাসরত নজরুল ভক্ত ও নজরুল বিশেষজ্ঞ, ও নজরুল সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে প্রাঞ্জল হয়ে উঠে সম্মেলন প্রাঙ্গন। মেট্রো ওয়াশিংটন প্রবাসী শিল্পী নাজমা রাজ্জাকের জাতিয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমেই শুরু হয় ১১তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের শুভ সূচনা। এরপরেই স্বাগত বক্তব্য রাখেন ১১তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের কনভেনার ও বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্‌ এর সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন ও সম্মেলনের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত এবং বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবীর। বিশেষ অতিথী হিসাবে আমন্ত্রিত ভারতীয় রাষ্ট্রদূত রণেন সেন এর প্ররিত বাণী পাঠ করেন মেট্রো ওয়াশিংটনের বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ওয়াহেদ হুসেইনী।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে শুরু হয় কবি কাজী নজরুলের উপর ভিত্তি করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই মেট্রো ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ পরিবেশন করে গীতিনৃত্য। হিরন চৌধূরীর পরিচালনায় মেট্রো ওয়াশিংটন ডিসির স্থানীয় শিল্পীদের নিয়ে পরিবেশিত ধ্রুপদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের প্রশংশা কুড়ায়।

এরপরে নজরুল সঙ্গীত পরিবেশন করেন মেট্রো ওয়াশিংটন শিল্পী সীমা খান এবং পরে কবিতা আবৃতি করেন ড. বিপ্রদাশ দত্ত। এরপের কবি কাজী নজরুলের উপর ভিত্তি করে নির্মিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন অব মেরিল্যাল্ড, বাংলাদেশ এসোসিয়েশন আব হ্যাম্পটন ভার্জিনিয়া এবং নিউজার্সীর সৌখিণ মিশ্রন। এরপরে সঙ্গীত পরিবেশন করেন মেট্রো ওয়াশিংটন ডিসির নাহিদ সুলতানা, বাংলাদেশ থেকে আগত শ্যামা রহমান, মেরিল্যান্ডের জাহিদা বেগম, নিউজিল্যান্ড থেকে আগত সাবিহা মাহবুব, ফ্লোরিডা থেকে আগত শর্মীষ্ঠা ব্যাণার্জী এবং মেট্রো ওয়াশিংটন ডিসির ব্যান্ডদল “সুহাষ এন্ড ব্যান্ড”।

সবশেষে ১১তম নজরুল সম্মেলনের বিশেষ আকর্ষন বাংলাদেশে থেকে আগত নজরুল বিশেষজ্ঞ নজরুলের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত এই সময়ের সবচাইতে আলোচিত নজরুল সঙ্গীত শিল্পী লীনা তাপশী খান। প্রায় একঘন্টা ধরে লীনা তাপশী খান নজরুলের অনন্য গান লাইলী তোমার এসেছে ফিরিয়া, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে, যাবার বেলায় ফেলে, চৈতি চাঁদের আলোয়, আধখানা চাঁদ, এলো ফুলের মৌসুম, এ নয় আঁখি জল ইত্যাদি গানগুলো একেএকে পরিবেশন করে উপস্থিত দর্শকদের মোহিত ও আনন্দিত করে। উপস্থিত কয়েকশত নজরুল ভক্ত বিমুগ্ধ নয়নে লীনা তাপশী খান পরিবেশিত গানগুলো মুগ্ধ হয়ে নজরুল সুরের এক অনন্য জগতে চলে যান। উপস্থিত দর্শকদের মুগ্ধতার মধ্যদিয়ে রাত সাড়ে ১৩টায় ১১তম নজরুল সম্মেলনের সমাপ্তি ঘঠে।

অনুষ্ঠানের দ্বিতীয়দিনে বেলা দেড় ঘটিকায় নজরুলের উপর ভিত্তি করে নির্মিত বিশেষ ডিভিডি এবং নজরুলের উপর নির্মিত স্লাইড শো পরিবেশিত হয়। বেলা ৪টায় শুরু হয় নজরুলের উপর ভিত্তি করে বিশেষ সেমিনার। সেমিনারের হোষ্ট হিসাবে সেমিনারটি পরিচালনা করেন ভয়েস অব আমেরিকার স্বনামধণ্য সাংবাদিক ইকবাল বাহার চৌধূরী। সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাপানের ড. কিউকো নিওয়া, ভয়েস অব আমেরিকার বিশিষ্ট সাংবাদিক আনিস আহমেদ, ড. কবির উদ্দিন, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সঙ্গীত শিল্পী লীনা তাপশী খান ও শারমিন আহমেদ। সেমিনারে আলোচকরা নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে তাদের বক্তব্য রাখেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, জাপান থেকে আগত নজরুল বিশেষজ্ঞ ড. কিউকো নিওয়া সম্পূর্ন বাংলায় সেমিনারে তার বক্তব্য উপস্থাপন করেন।

এরপরে পরিবেশিত হয় মেট্রো ওয়াশিংটন শিল্পী আলিফ লায়লার ডিভিডি এবং এরপরে পরবেশিত হয় ধ্রুপদ”র পরিবেশনা। হিরন চৌধূরীর পরিচালনায় ধ্রপদ প্রথমদিনের মত দ্বিতীয়দিনেও তাদের পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। ধ্রপদ”র পরিবেশনা শেষে নজরুলের উপর ভিত্তি করে কলেজ ও স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে রচনা আহ্বানকারীদের মধ্য থেকে কলেজ ও স্কুল লেভেল”র প্রথম তিনজনকে পুরুস্কার প্রদান করা হয়। এই রচনা প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছে সাইকা বেলাল, দ্বিতীয় নাদিরা ইয়াসমিন ও তৃতীয় হয়েছে সানা মজিদ এবং স্কুল পর্যায়ে প্রথম হয়েছে জাফরিন জামাল, দ্বিতীয় হয়েছে সামিন বেলালও আনিকা রহমান এবং তৃতীয় হয়েছে রাফা রহমান, শ্রী স্যানাল ও সামানজা হোসাইন। অনুষ্ঠানের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, কনভেনার ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন ও কো-কনভেনার ইনারা ইসলাম বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, নগত অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

এরপরে কবিতা আবৃতি করেন ভয়েস অব আমেরিকার তাহেরা কিবরিয়া, সঙ্গীত পরিবেশন করেন মাহমুদ বিল্ল্যা, শবনম আবেদী, সুরুঞ্জনা দত্ত, শর্মীষ্ঠা ব্যানার্জী, সামিয়া মাবুবব, শংকর মৈত্র, সাবিহা মাহবুব ও বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সী। নৃত্য পরিবেশন করে অন্তরা রহমান কাউরী। সর্বশেষে আসেন নজরুল সঙ্গীতের স্বনামধণ্যা গায়িকা সুদর বাংলাদেশ থেকে আগত শিল্পী লীনা তাপশী খান। প্রথমদিনের মতই লীনা তাপশী খান তার নজরুল সুরের যাদুতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন প্রায় একঘন্টা ধরে। কিন্তু এরপরেও দর্শকদের তৃপ্তি মেটেনি। দর্শকরা লীনা আরো গান শোনার জন্য। অধীর আগ্রহী ছিল। কিন্তু রাত ১টায় হল ছেড়ে দিতে হবে আর তার গাওয়া হলনা। এরপরেই বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা নজরুল সঙ্গীত শিল্পী লীনা তাপশী খান, সাবিহা মাহবুব, সামিয়া মাহবুব ও শংকর মৈত্রকে অ্যাওয়ার্ড প্রদান করে ১১তম নজরুল সম্মেলনের সমাপ্তি ঘোষনা করে ১২তম নজরুল সম্মেলনের হোষ্ট সংগঠন দেলওয়ার ভ্যালী বাংলাদেশ এসোসিয়েশ অব পেনসালভেনিয়ার সভাপতি ড. জিয়া উদ্দীনের নিকট পতাকা হস্তান্তর করে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন। ১১তম নজরুল সম্মলেনটির উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট আবৃতিকার ড. জাফরুল হাসান ও ভয়েস অব আমেরিকার শামিম চৌধুরী। অনুষ্ঠানটির সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর দায়িত্বে ছিলেন জামিল খান।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!