স্বাধীনতা বিরুধীদের উত্থানের জন্য দায়ী জিয়াউর রহমান

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সংসদের মহাসমাবেশে কমান্ডার্স ফোরাম নেতৃবৃন্দ: স্বাধীনতা বিরুধীদের উত্থানের জন্য দায়ী জিয়াউর রহমান

নিউইয়র্কঃ সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক এয়ার ভাইস মার্শাল (অবঃ) একে খন্দকার বলেছেন আজকে স্বাধীনতা বিরুধীদের উত্থানের জন্য জিয়াউর রহমানই দায়ী। দালাল আইন বাতিলের মাধ্যমে তিনি তাদের সংগঠিত ও পুনগর্ঠিত হতে সাহায্য করেন। যার ফলে আজ তারা দেশের স্বাধীনতা ও সংবিধানকে অস্বীকার করার ঔদ্বত্ব দেখাচ্ছে।

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের বার্ষিক সম্মেলন ও মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন।

গত রোববার নিউইয়র্ক সিটির জ্যামাইকাতে আয়োজন করা হয় এই সম্মেলনের। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের নবনির্বাচিত সভাপতি কমান্ডার নুরুন্নবী।

অনুষ্ঠানে সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিব জেনারেল হারুনুর রশীদও মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে একে খন্দকার বলেন, জিয়াউর রহমানের সময় ১১ হাজার যুদ্ধাপরাধীকে দালাল আইন বাতিলের মাধ্যমে তিনি মুক্তি দেন। পরে সংবিধানে ধর্মের সংযোজন ও গোলাম আজমকে দেশে আনার কাজটিও করেছিলেন জিয়াউর রহমান। এখানেই শেষ নয়, শাহ আজিজের মত একজন চিহ্নিত স্বাধীনতা বিরোধীকে তিনি প্রথানমন্ত্রীর পদে অভিসিক্ত করেন। এভাবেই স্বাধীনতা বিরুধী জামাত দিনে দিনে প্রতিষ্ঠিত হয়েছে জিয়াউর রহমান ও বিএনপির আর্শিবাদ নিয়ে।

এখন তারা স্বাধীনতা যুদ্ধকে বলছে গৃহযুদ্ধ। এই অবস্থায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টেকানো মুশকিল। এক সময় মুক্তিযোদ্ধাদের জন্য হুমকী হয়ে দাঁড়াতে পারে তারা। এজন্য নিজেদের সকল মতপার্থক্য ভুলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সাবেক সেনা প্রধান জেনারেল হারুনুর রশীদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোন আপোষ হতে পারে না। এতে এক সময় বাংলাদেশের অস্থিত্ব হুমকীর মুখোমুখি হতে পারে।

মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, স্বাধীনতা বিরুধীদের বিচারের দাবীতে কিছুটা ভাটা পড়েছে শহীদ জননী জাহানার ইমামের মুত্যুর পর। তবে তিনি সেক্টর কমান্ডার ফোরাম যে উদ্যোগ নিয়েছে তার সাথে সংহতি প্রকাশ করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মহাসম্মেলনে কমান্ডার নুরুন্নবীকে যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের প্রধান ও ডাঃ মাসুদকে ডেপুটি কমান্ডার করে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!