নিউইয়র্কে সহাবস্থানে বিএনপি-আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ সবার দৃষ্টি কেড়েছে
বর্ণমালা নিউজ (নিউইয়র্ক): গত ১১ মে রবিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বিএনপির মূলধারার দু’টি অঙ্গ সংগঠনের জ্যাকসন হাইটসের একই স্থানে একই সময়ে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ঘটনা ছিলো নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির আলোচিত ঘটনা। যুক্তরাষ্ট্র যুবদল ও নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত পাশাপাশি দুটি সমাবেশ শুরু হবার পূর্ব ঘোষিত সময়সূচীতে ছিলো এক ঘন্টার ব্যবধান। কিন্তু দু’দলই তাদের প্রতিবাদ সমাবেশ শুরু করে বিকেল পাঁচটায়। দু’দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি উৎসুক জনতার ভীড়ে ৭৩ স্ট্রীটের কোণায় এস্টোরিয়া ফেডারেল ব্যংকের সামনের ফুটপাতটি পরিণত হয় এক বিশাল রাজনৈতিক সমাবেশে। নিজেদের নেত্রীর মুক্তির দাবীতে দু’দলের নেতাকর্মীদের গগণ বিদারী শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে বাঙ্গালীর প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস।
নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার মুক্তির দাবীতে আয়োজিত গণ স্বাক্ষর সংগ্রহ ও প্রতিবাদ বিক্ষোব সমাবেশে অবিলম্বে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। তার বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ফরাসত আলী বিভিন্ন অবিলম্বে জরুরী অবস্থা প্রত্যাহার শেখ হাসিনা সহ করে কারান্তরীণ সকল রাজনৈতিক নেতৃবন্দের মুক্তি দাবী করেন। এ ছাড়া বিভিন্ন বক্তা তাদেও বক্তব্যে শেখ হাসিনাকে মুক্তি না দিলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন। সরকারের অদক্ষতায় দ্রব্যমূল্য লাগামহীন হওয়ায় জনজীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তারও প্রতিবাদ করা হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিটি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান শাহী চৌধুরী। সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ আহমেদকে সভা পরিচালনায় সহযোগিতা করেন সামশুল আলম। সমাবেশে বক্তব্য আরও রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাজী এনাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, শেখ হাসিনা মুক্তি আন্দোলন পরিষদের সভাপতি বাদল আখন্দ, যুক্তরাষ্ট্র জাসদ-এর সাধারন সম্পাদক নুরে আলম গেদু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেওয়ান মহিউদ্দিন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা শাহী চৌধুরী, আকতার আহমেদ চৌধুরী, আর আমীন, নুরুল হক খান, শওকত আলী, জালাল উদ্দিন জলিল, কাজী আকিকুল হক.হায়দার আলী, লস্কর মঈনুর রহমান, রফিক আজাদ আ হ ম শহিদ দুদু । এচাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাবেক সবাপতি মুজিব উর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা চন্দন দত্ত, যুবলীগ নেতা এম এ রহিম প্রমূখ।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, এস্টোরিয়া, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, বাংলাদেশ সোসাইটি, বিএনপি, মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments