ঘাতক গোলাম আযমকে নাগরিকত্ব দেয়া হয়েছে, অথচ তসলিমার নাগরিকত্ব বাতিল করা হলো-এটা কীভাবে সম্ভব? - গাফ্‌ফার চৌধুরী

নিউইয়র্ক থেকে এনাঃ বাংলাদেশের রাজনীতিকরা বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে মহিমান্বিত করতে বারবার ব্যর্থতার পরিচয় দিলেও আমাদের শিল্পী-সাংস্কৃতিক কর্মীরাই সারাবিশ্বে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। এ মন্তব্য করেছেন একুশের গানের রচয়িতা ও কলামিস্ট আব্দুল গাফ্‌ফার চৌধুরী। ২ মে নিউইয়র্কের ‘ঠিকানা’ পত্রিকা আয়োজিত বাংলাদেশের সেরা তারকাশিল্পীদের সাথে সুধিজনের সরব আড্ডায় গাফ্‌ফার চৌধুরী ছিলেন মধ্যমণি। উলে্নখ্য যে, সাবিনা ইয়াসমীন, রিজিয়া পারভিন, এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, মমতাজ, মাহফুজ, এস ডি রুবেল, ইমন, মোহাম্মদ জাহাঙ্গিরসহ তারকাশিল্পীরা বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। লন্ডন থেকে গাফ্‌্‌ফার চৌধুরীও ওয়াশিংটন ডিসি হয়ে নিউইয়র্কে এসেছেন কম্যুনিটির বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য। এমনি অবস্থায় উত্তর আমেরিকায় বাংলা ভাষার সর্বাধিক প্রচারিত ঠিকানা পত্রিকা শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধিজনের সম্মানে ইস্ট রিভারের উপর জাতিসংঘের বিপরীত পাড়ে মনোরম পরিবেশে ‘ওয়াটার এইজ’ রেস্টুরেন্টে এই আড্ডার আয়োজন করে। ঠিকানা সম্পাদক মুহম্মদ ফজলুর রহমানের উপস্থাপনায় ঠিকানা ও বার্তা সংস্থা এনা‘র প্রেসিডেন্ট সাঈদ-উর রব, কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন এবং বেবী নাজনীন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক মুজাম্মেল হোসেন, ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সেক্রেটারী দর্পণ কবীর, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, এখন সময় পত্রিকার প্রকাশক জাকারিয়া মাসুদ জিকু এবং সম্পাদক কাজী শামসুল হক, এনা সম্পাদক লাবলু আনসার, এনটিভির অনুষ্ঠান বিষয়ক প্রযোজক ফকির সেলিম, ঠিকানার বার্তা সম্পাদক মোহাম্মদ শামসুল হক, সাপ্তাহিক দর্পনের চীফ রিপোর্টার মিজানুর রহমান মিজান, বিনোদন কর্মী এম এ আউয়াল বুলু প্রমুখ।

গাফ্‌্‌ফার চৌধুরী বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে উনসত্তরের গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে শিল্পী সমাজের ভূমিকা যেভাবে স্মরণীয় হয়ে রয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিকভাবে দেশের ইমেজকে সমুন্নত রাখতেও তাদের ঐতিহাসিক ভূমিকার কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। জনাব চৌধুরী বলেন, নানা কারণে আমাকে বিভিন্ন দেশ ভ্রমণ করতে হয়। যেখানেই যাই সেখানেই বাংলাদেশের শিল্পীদের প্রশংসা শুনি। ভিনদেশীরাও প্রশংসা করেন যে গানের মাধ্যমেই তারা বাংলাদেশকে আরো ভালোভাবে জেনেছেন। প্রসঙ্গত উলে্নখ্য যে, দীর্ঘ ৩০ বছর পর সাবিনা ইয়াসমীনের সাথে সাক্ষাৎ ঘটলো আব্দুল গাফ্‌ফার চৌধুরীর-এ কথাও জানান জনাব চৌধুরী।

এ অনুষ্ঠানের পর প্রবাসী লেখক ডাঃ মিনা ফারাহ্‌্‌’র লেখা ‘হিটলার থেকে জিয়া’ গ্রন্থের মোড়ক উম্মোচনী অনুষ্ঠানে গাফ্‌্‌ফার চৌধুরী প্রধান অতিথি হিসেবে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার প্রথম দশকের অনেক জঘন্য মিথ্যাচারের নেপথ্য কাহিনী উদঘাটনের ক্ষেত্রে ডাঃ মিনা ফারাহ সাহসের পরিচয় দিয়েছেন এ বইটি প্রকাশ করে। তিনি বলেন, বাংলাদেশে অনেক সুশীল সমাজ, সুখেক, সুকলামিস্ট রয়েছেন, তারা কেউই এমন একটি বই প্রকাশ করতে পারেননি। গাফ্‌্‌ফার চৌধুরী বলেন, আমি নিজেও সাহস পাইনি। সেটা করলে দেশে যেতে পারবো না। কিন্তু মিনা ফারাহ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ঐতিহাসিক দায়িত্ব পালন করলেন। বইটিতে অনেক তথ্য-উপাত্ত সন্নিবেশিত হয়েছে-যা অনেকের কাছে নেই এবং ভবিষ্যত প্রজন্মের জন্যে তা সহায়ক হবে। তিনি বলেন, সিরাজউদৌলাহ্‌ লিখে ভারতের অক্ষয় কুমার মিত্র বিখ্যাত হয়েছেন, ঠিক তেমনি মিনা ফারাহ্‌‌ও এ বইটি প্রকাশ করে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন বলে আমি মনে করছি। ১/১১ প্রসঙ্গে গাফ্‌ফার চৌধুরী বলেন, বর্তমানের সেনা সমর্থিত সরকার এসেছে বিএনপিকে রক্ষার জন্যে। খালেদা জিয়াকে তারা আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠার মতলবে কাজ করছে।

গাফ্‌‌ফার চৌধুরী বলেন, তসলিমা নাসরীনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে শুনেছি। এটা কীভাবে সম্ভব? তসলিমা যদি অন্যায় করে থাকে তাহলে তার বিচার হউক। কিন্তু বিচার না করে নাগরকত্ব বাতিল করা হলো কোন আইনে? তিনি বলেন, একাত্তরের ঘাতক গোলাম আযমকে নাগরিকত্ব ফিরিয়ে দেয়া হয়েছে, অথচ তসলিমার নাগরিকত্ব কেড়ে নেয়া হলো। তিনি বলেন, বর্তমান সরকার অনেকের মত ডঃ কামাল হোসেন, ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমিরুল ইসলামের মত অসংখ্য লোককে ব্ন্যাক মেইল করেছে। ১/১১ না এলে বাংলাদেশ ধ্বংস হয়ে যেত বলে যারা মনে করেন, তারা ১/১১ পরবর্তি পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করবেন। যে সর্বনাশ এখন করা হচ্ছে তার জবাব কে দেবে?

জনাব চৌধুরী বলেন, হিটলার থেকে জিয়া’ বইটি ইংরেজীতেও প্রকাশ করা উচিত। তাহলে আমাদের নতুন প্রজন্মসহ ভিনদেশীরা সত্যিকারের অনেক তথ্য জানতে পারবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সৈয়দ মুহম্মদ উল্নাহ, ডঃ এ কে এ মোমেন, ডঃ জ্যোতিপ্রকাশ দত্ত, ডঃ নূরন্নবী, ডঃ মনসুর খান এবং বেলাল বেগ।

Bangla Community News Tags: , , , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!