দি অপটিমিস্টস্‌‌-এর তহবিল সংগ্রহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ

গত ৪ মে, রবিবার, নিউ ইয়র্কের জ্যামাইকায় তহবিল সংগ্রহের লক্ষ্যে দি অপটিমিস্টস্‌ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তিতুল্য শিল্পী সাবিনা ইয়াসমীন ও জনপ্রিয় শিল্পী শুভ্র দেব। বিমা ও ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান ন্যাশনওয়াইড, ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাভেল্‌্‌স্‌্‌, গেটওয়েল-পিসি এবং কমার্স ব্যাংক অনুষ্ঠানটির মূল স্পন্সর। এছাড়াও উপস্থিত দর্শক-শ্রোতারা বছরে ১৭৮ ডলার করে প্রদান করে ৩৭টি দরিদ্র বাংলাদেশি শিশুকে অপটিমিস্টস্‌-এর মাধ্যমে স্পন্সর করার ঘোষণা দেন।

আর্থিক কারণে অল্পবয়সে স্কুলছুট হওয়ার সম্ভাবনা অধিক, এমন স্কুলগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষামূলক প্রকল্প নিয়ে সংগঠিত দি অপটিমিস্টস বাংলাদেশে বেসরকারি সংস্থা হিশেবে প্রতিষ্ঠিত। প্রধানতঃ প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত অনুদাননির্ভর এই সংগঠনটি বছরে ১বার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহ ছাড়াও শিশু স্পন্সরশিপ কর্মসূচির মাধ্যমে শিশুপ্রতি ১৭৮ ডলার হিশেবে তহবিল সংগ্রহ করে থাকে। এছাড়াও কিছু আমেরিকান নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানও অপটিমিস্টস্‌-এর সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে।

এই প্রথমবারের মতো অপটিমিস্টস্‌্‌ সমাজকর্মে অবদান রাখার জন্যে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আজিজ, জালালাবাদ এসোসিয়েশন, ন্যাশনওয়াইড, সাউথ এশিয়ান কম্যুনিটি লিডার তারিক আলি, অ্যাটর্নি ব্রুস ফিশার প্রমুখকে ক্রেস্ট প্রদান করা হয়।

অত্যন্ত পরিচ্ছন্ন ও গুছানো অনুষ্ঠানটি দর্শকদের প্রচুর আনন্দ দেয়।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!