মিনা ফারা’র ’হিটলার থেকে জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বর্ণমালা নিউজ (নিউইয়র্ক): নারীবাদী লেখিকা ও একাত্তরের গণহত্যা বিষয় গবেষক মিনা ফারার সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ ’হিটলার থেকে জিয়া’র মোড়ক উন্মোচন করলেন প্রখ্যাত কলামিস্ট-সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। গত ২ মে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার সভাকক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার বক্তব্যে গাফফার চৌধুরী বলেন, এটি একটি এতিহাসিক গ্রন্থ যেমন, তেমনি আজকে এর মোড়ক উন্মোচন করলাম এই দিনটিও এতিহাসিক দিন হয়ে থাকবে।
আব্দুল গাফফার চৌধুরী আরও বলেন, জিয়াকে ব্যক্তিগতভাবে জানার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে। তিনি বাংলাদেশের স্বর্ণোজ্জল ভবিষৎকে নসাৎ করেছেন। প্রকৃত নায়কদের সরিয়ে খল নায়কদের নায়ক বানিয়েছেন জিয়াউর রহমান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন ড. আব্দুল মোমেন, বেলাল বেগ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদউল্ল্যাহ। বইয়ের অংশ বিশেষ পড়েন আবৃত্তিকার মিথুন আহমেদ, নাট্যাভিনেত্রী লুৎফুন্নাহার লতা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
Bangla Community News Tags: জ্যাকসন হাইটস, নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments