নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে তারকা শিল্পীদের মতবিনিময়

নিউইয়র্ক থেকে এনাঃ বাংলাদেশের শোবিজ তারকারা আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে গত ২৯ এপ্রিল মত বিনিময় সভা করেছেন। জ্যাকসন হাইটসে একটি রেষ্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রেসিডেন্ট সাঈদ-উর রব এবং পরিচালনা করেন সেক্রেটারী দর্পণ কবীর। সভায় তারকা শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, মমতাজ, বেবী নাজনিন, রিজিয়া পারভিন, অভিনেতা মাহফুজ, শফিক সাদিকী, দিপা খন্দকার এবং মডেল নভেল।

এই মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন তারকা শিল্পীরা। এক প্রশ্নের জবাবে অভিনেতা মাহফুজ বলেন, ওয়ান ইলেভেনের পর দেশের অবস্থা আগের যে কোন সময়ের চেয়ে ভালো আছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে স্বস্থিদায়ক পরিবশ বিরাজ করছে। চাঁদাবাজি কমে গেছে। তিনি বলেন, স্যাটেলাইট টিভিগুলো দেশের উপজেলা পর্যায় পর্যন্তô ছড়িয়ে পড়েছে, অপরদিকে বিটিভি পিছিয়ে পড়েছে।

দেশ ও প্রবাসে বিভিন্ন পুরস্কার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারকা শিল্পীরা বলেন, সব পুরস্কার নিয়েই প্রশ্ন ওঠে। জাতীয় পুরস্কার নিয়েও বিতর্ক কম নয়। গত কয়েক বছর আগে যিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তিনি মহান মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের দোসর ছিলেন-এ মন্তব্য করেন একজন শিল্পী।

বাংলাদেশ এবং পশ্চিম বাংলার মঞ্চ ও টিভি নাটক এবং সিনেমার মান প্রসঙ্গে তারা বলেন, আমরা পশ্চিম বাংলার মঞ্চ ও টিভি নাটক এবং সিনেমার চেয়ে ভালো কাজ করছি। প্রতিযোগিতায় আমরা অনেক এগিয়ে। তারা আমাদের সঙ্গে কোনভাবেই পারছেন না। ফলে তারা আমাদের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে সম্প্রচার করতে দিচ্ছে না। তারা আমাদের ভয় পান। শিল্পীরা আরো বলেন, কলকাতা থেকে আমাদের ডাক আসে, কিন্তু আমরা যাই না। কারণ আমাদের পোষায় না।

তারকা শিল্পীরা জানান, নিউইয়র্কে এলে আমরা মনে করি যে নিজের দেশেই আছি। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিকতার ভূয়শী প্রশংসাও করেন তারা। শিল্পীরা আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং প্রতিবছর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে সৌজন্য সভা করার আগ্রহ প্রকাশ করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাঈদ-উর-রব, সিনিয়র সহ-সভাপতি কাজী শামসুল হক, সহ-সভাপতি এনায়েত করিম বাবুল, সাধারণ সম্পাদক দর্পণ কবীর, কোষাধক্ষ মীর ই ওয়াজিদ শিবলী, প্রচার সম্পাদক আকবর হায়দার কিরণ, প্রকাশনা ও দফতর সম্পাদক জুবায়ের আলম, নির্বাহী সদস্য মুহম্মদ ফজলুর রহমান ও নাজমুল আহসান এবং সাংবাদিকদের মধ্যে আশরাফুল আলম খোকন (চ্যানেল আই), নিহার সিদ্দিকী (ফোকাস বাংলা), আশরাফুল ইসলাম বুলবুল ও আজাদ রহমান (এটিএন বাংলা), তাহের ফারুকী (এশিয়ান টাইমস), ফারহানা চৌধুরী (এখন সময়), রিজু মোহাম্মদ (পরিচয়), সাজ্জাদ হোসেন (আড্ডা ক্যাফে) আনিসুল কবীর জাসীর (প্রবাস বিচিত্রা) প্রমুখ।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মিসেস মিজানুর রহমান, এখন সময় পত্রিকার প্রকাশক জাকারিয়া মাসুদ জিকু, ঢাকা ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক শেখ লুৎফর রহমান বাদল, কণ্ঠশিল্পী কামরুজ্জামান বকুল, আসাদুল ইসলাম আসাদ, রনি প্রমুখ।

Bangla Community News Tags: , , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!