পথমেলা কমিটি পুনর্গঠিতঃ মেলা কেন্দ্রিক কার্যক্রম থেকে বেরিয়ে এসে সদস্যদের কল্যাণে কাজ করবে জেবিবিএঃ কাজী মন্টু

বর্ণমালা নিউজ (নিউইয়র্ক): মেলা কেন্দ্রীক কার্যক্রম থেকে বেরিয়ে এসে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) কে বৃহত্তর পরিমন্ডলে পরিচালিত করার কর্মসূচী ও পরিকল্পনার ঘোষণা দিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির প্রধান প্রবীণ সাংবাদিক কাজী মন্টু। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে সংগঠনকে গণতান্ত্রিক রীতিতে নির্বাচিত কমিটি উপহার দিতে ৬০ দিনের জন্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির চেয়ারম্যান কে এস প্যারালিগ্যালের কর্ণধার কাজী মন্টু গত পহেলা মে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ সদস্যেও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ষোষণা দেন। কমিটির বাকী সদস্যরা হলেনঃ খান টিউটোরিয়ালের ড. মনসুর খান, রিয়েল এস্টেট ডেভেলাপার রেদওয়ান কবির, তিতাস ফিস মার্কেট ও ডিসকাউন্ট স্টোরের কর্ণধার আবুল ফজল দিদারুল ইসলাম ও তরঙ্গ ভিডিও’র রাশেদ আহমেদ।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক কাজী মন্টু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি নিজে মিডিয়ার লোক ছিলাম, দায়িত্ব নেবার পর পরই সিদ্ধান্ত নিয়েছি সংগঠনটির সাথে মিডিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। মিডিয়ার সহযোগিতা পেলে এর ভেতরের অনেক নেতিবাচক দিকগুলো অপসারন করে একে একটি কল্যাণমুখী সংগঠনে পরিণত করা যাবে। কাজী মন্টু আরও বলেন, অতীতে একে মিডিয়ার কাছ থেকে দূরে রাখার যে প্রবণতা ছিলো তা ছিলো ভুল সিদ্ধান্ত।

জেবিবিএ’র আহ্বায়ক কাজী মন্টু বলেন, আর দশটি বাঙ্গালী সংগঠনের মত এখানেও গ্রুপিং ও ক্ষমতার দাপট দেখানোর প্রবণতা ছিলো। এই গ্রুপিং ভেঙ্গে ফেলে জেবিবিএ’কে শক্তিশালী সংগঠনে পরিণত করতে প্রয়োজনীয় সংষ্কার করা হবে। জেবিবিএ’কে ব্যবসায়ীদের কল্যাণকর সংগঠনে পরিণত করতে ওয়েল ফেয়ার ফান্ড গঠন করা হবে, যার মাধ্যমে সদস্যরা তাদের দুর্দিনে আর্থিক সহযোগিতা পেতে পারেন। এছাড়া ট্রাট বোর্ড গঠন এবং ইনস্যুরেন্স ব্যবস্থা চালু করা সহ জেবিবিএ’ গড়ে তুলতে পারে নিজস্ব বিজনেস কমপ্লেক্স। এসব কিছু বাস্তবায়ন করবে আগামীতে নির্বাচিত কমিটি।

কাজী মন্টু বিদায়ী সভাপতি মান্নান হালাল মিট ও গ্রোসারীর কর্ণধার সাইদ রহমান মান্নানকে বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের প্রতি তার একনিষ্ঠ সেবা প্রদানের জন্য।

সংগঠনের আর্থিক বিষয়ে সহযোগিতার জন্য আহ্বায়ক কমিটি চার জন আর্থিক উপদেষ্ঠা নিয়োগ দিয়েছে। এরা হলেন বিদায়ী সভাপতি সাইদ রহমান মান্নান, বিদায়ী সহ সভাপতি শামীম আহমেদ ও হারুন ভূঁইয়া ও বিদায়ী কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দোহা।

মেলা কমিটি পুনর্গঠিত

৩১ মে অনুষ্ঠেয় পথমেলা কমিটি পুনর্গঠন করেছে জেবিবিএ’র আহ্বায়ক কমিটি। সংবাদ সম্মেলনে মেলা কমিটি ঘোষণা করা হলেও আপত্তির মুখে কমিটির সদস্য সচিব পরিবর্তন করে পরবর্তিতে সংশোধিত কমিটি দেয়া হয়। সংশোধিত কমিটিতে সামি ট্রাভেলস এন্ড ট্যুরের কর্ণধার এনায়েত উদ্দিন সরদারকেই কনভেনর হিসাবে রাখা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের আশরাফুল হাসান বুলবুল সদস্য সচিব, খামার বাড়ির হারুন ভূঁইয়া কো কনভেনর এবং এখন সময়ের প্রকাশক জাকিরিয়া মাসুদ জিকো জয়েন্ট কনভেনর নিযুক্ত হন।

আহ্বায়ক কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার মেঘনা কমপ্লেক্সেও এম রহমান সুষ্ঠু নির্বাচন আযোজনে সকরের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি সাইদ রহমান মান্নান, বিদায়ী সহ সভাপতি শামীম আহমেদ ও হারুন ভূঁইয়া ও বিদায়ী কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দোহা। সংবাদ সম্মেলনে বিদায়ী কমিটির অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার অনুপস্থিতিতে মনে হয়েছে আগের সপ্তাহে সাধারন সভায় কমিটি ভেঙ্গে দেবার ঘটনাকে তারা স্বাভাবিকভাবে নেননি।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!