ব্যবসায়ীদের নতুন সংগঠন বাবানা’র আত্মপ্রকাশ
বর্ণমালা নিউজ (নিউইয়র্ক): প্রবাসে বাংলাদেশী ব্যবসায়ীদেও আরেকটি সংগঠনের জন্ম হলো গত সপ্তাহে। বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক (বাবানা) নামের এই সংগঠনের সভাপতি হচ্ছেন সাবেক ছাত্রনেতা ও ম্যানহাটানের ক্যানেল স্ট্রীটের ব্যবসায়ী আলাউদ্দিন ভুলু, সাধারন সম্পাদক হচ্ছেন সাবেক জাতীয় এথলেট- ক্রীড়া সংগঠক ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রেস্টুরেন্ট ব্যবসায়ী মহিউদ্দিন দেওয়ান।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে গত ২৬ এপ্রিল শনিবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিলো সংবাদ সম্মেলনের। এতে জানানো হয় নব গঠিত এই সংগঠনে প্রথামিক পর্যায়ে কার্যকরী কমিটিতে রয়েছেন ১২ জন। এরা হলেনঃ সবাপতি আলাউদ্দিন ভুলু, সাধারন সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি জোবায়ের হোসেন দারা (কানাডা), কোষাধ্যক্ষ ত্মাহাত তানভির, আসাদুল বারী, ইশতিয়াক রুমি, হাজী এনাম, নাসির উদ্দিন শরিফ, এনাম আহমেদ ফরিদ, আব্দুল্লাহ আল আরেফ, সাবেক ফুটবলার ও ব্যবসায়ী মোস্তফা হোসেন মুকুল ও ইংলিশ চ্যানল বিজয়ী সাঁতারু ও ব্যবসায়ী মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি ভুলু বলেন, নতুন অভিবাসী ব্যবসায়ী হিসাবে আমরা প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছি তা মোকাবেলার জন্য বিশাল নর্থ আমেরিকার বাংলাদেশী ব্যবসায়ী সমাজকে একটি প্লটফর্মে এনে তা সমাধানের জন্যই এই সংগঠনের জন্ম হয়েছে। এর সাথে শুধু নিউইয়র্ক নয় আমেরিকার বিভিন্ন স্টেটের পাশাপাশি কানাডার বাংলাদেশী ব্যবসায়ীরাও যুক্ত থাকবেন।
সাধারন সম্পাদক মহিউদ্দিন বলেন, এর আগে অনেক বিজনেস এসোসিয়েশন বা চেম্বার গঠিত হয়েছে এবং এগুলোর সাথে আমাদের সংগঠনের কোন বিরোধ নেই। কিন্তু নব গঠিত । বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক হবে প্রকৃত ব্যবসায়ীদের সংগঠন। সংগটনের অন্যতম উদ্যোক্তা ম্যানহাটানের কস্তুরী রেস্টুরেন্টের কর্ণধার হাজী এনাম বলেন, আমাদের এই সংগঠনে তথাকথিত ব্যবসায়ী বা ব্যবসায়ী নামধারীরা যুক্ত হতে পারবেন না। এটি কোন বিশেষ মহল বা উদ্দেশে ব্যবহৃত হবে না । বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবো আমরা।
সংগঠনের প্রতি তাদের সমর্থন জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাংস্কৃতিক সম্পাদক ও জ্যামাইকার বোম্বে ভিডির কর্ণধার বাহলুল উজ্জল, ফোবানা ২০০৮-ও কনভেনর ও বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্সেও সভাপতি গিয়াস আহেমদ, ব্যবসায়ী রশিদ বখত প্রমুখ।
Bangla Community News Tags: কানাডা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, বাংলাদেশ সোসাইটি, বিএনপি
Evergreen Bangla Community
Post Your Comments