নিউইয়র্কের হিল্টন হোটেলে ৩ থেকে ৬ জুলাই অনুষ্ঠিত হচ্ছে ফোবানা ২০০৮
আগামী ৩ থেকে ৬ জুলাই নিউইয়র্কের ম্যানহাটেনেস্থ হোটেল হিল্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম নর্থ আমেরিকা - ফোবানা সম্মেলন। আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে এবারকার ফোবানায় বিভিন্ন অনুষ্ঠানাদির সাথে সাথে থাকবে বৃহত্তম এন আর বি সম্মেলন যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা অংশ নেবেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠাণ। শুক্র ও শনিবার সম্মেলন চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। রোববার অনুষ্ঠিত হবে বিশেষ রজনী।
হোটেল হিল্টনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৬০০ রুমের ব্যাবস্থা করা হয়েছে। ফোবানা আয়োজনের জন্য ইতিমধ্যেই ৩৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। কমিটির আহবায়ক হচ্ছেন গিয়াস আহমেদ। সদস্য সচিব করা হয়েছে হাসানুজ্জামান হাসানকে এবং যুগ্ম আহবায়ক করা হয়েছে জাকারিয়া মাসুদ জিকোকে। কমিটির এ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে এনামুল মালিককে এবং চীফ এ্যাডভাইজার করা হযেছে মোহাম্মদ আমিনুল্নাহকে। এবারকার ফোবানার চীফ কনসাল্টেন্ট মোহাম্মদ হোসেন খান।
টানা সাত বছর পর এবার নিউইয়র্কে ফোবানার আয়োজন করা হচ্ছে। ফোবানার উলে্নখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ৬টি উচ্চ মানের সেমিনার। সেমিনারগুলোর মধ্যে থাকবে বাংলাদেশে বিনিয়োগ, হাউজিং, রিয়েল এষ্টেট, আইটি, ইমিগ্রেশন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জলবায়ূ পরি্বর্তন ও গে্নাবাল ওয়ার্মিং।
নিউইয়র্কের স্থানীয় আঞ্চলিক সংগঠনগুলো এবারকার ফোবানায় সহযোগি সংগঠন হিসাবে কাজ করবে। ফোবানার ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার হিসাবে থাকবে এনটিভি, আরটিভি এবং বাংলা ভিশন। সংবাদপত্রের মধ্যে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ইত্তেফাক, বিডি নিউজ টুয়েন্টি ফোর, আমাদের সময় এবং নিউ এজ।
এবারকার ফোবানার উদ্দেশ্য হবে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা। এছাড়া ট্যালেন্ট হান্টিং শো ছাড়াও থাকবে নানা প্রকারের আয়োজন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে ফোবানার আয়োজন হলেও এবার রোজার কারনে জুলাইমাসে ফোবানার আয়োজন করা হচ্ছে।
গত বছর ওয়াশিংটনে ফোবানা অনুষ্ঠানের সময় এ বছর নিউইয়র্কে ফোবানা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিজকে দায়িত্ব দেয়া হয়েছে। ফোবানায় ষ্টল বরাদ্দ চলছে। আগ্রহী প্রতিষ্ঠানকে অবিলম্বে ফোবানার ওয়েবসাইট ডবি্নউ ডবি্নউ ডবি্নউ ফোবানা এন ওয়াই ডিট কম -এ ব্রাউজ করার অষ্ঠুরোধ করা যাচ্ছে।
Bangla Community News Tags: ইমিগ্রেশন, ওয়াশিংটন, নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments