জ্যাকসন হাইটসে ফোবানা ২০০৮ এর অস্থায়ী অফিস উদ্বোধন
নিউইয়র্কে বাংলাদেশ সম্মেলন ফোবানা ২০০৮ আয়োজন উপলড়্গে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১১ মে রোববার ফোবানার অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। ফোবানা ষ্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষ্টিয়ারিং কমিটির সদস্য সাদেক খান, শুভ্র ও এম এ আউয়াল চৌধুরী এবং ফোবানা’র আহবায়ক গিয়াস আহমেদ, যুগ্ম আহবায়ক জাকারিয়া মাসুদ জিকো এবং সদস্য সচিব হাসানুজ্জামান হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিকেন কমিটি্ চেয়ারম্যান খন্দকার ফরহাদ, সেমিনার কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম, ভেনু, হোটেল ও এ্যাকোমোডেশন কমিটির চেয়ারম্যান একেএম জসিমুদ্দিনসহ কর্মকর্তারা।
অনুষ্ঠানে টিষ্টয়ারিং কমিটির চেয়াম্যানের কাছে ফোবানা আয়োজন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট প্রদান করা হয়।
ফোবানার আহবায়ক গিয়াস আহমেদ বলেন এবারের ফোবানা হবে অন্যান্যবারের চেয়ে ব্যাতিক্রমী। এনআরবি সম্মেলন সহ যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে বাংলাদেশীদের সংস্রব বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হবে এই সমোমলনের মধ্য দিয়ে।
ড. শাহজাহান মাহমুদ ফোবানার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন প্রস্তুতি ইতিমধ্যেই অনেকদুর এগিয়ে রয়েছে।
Bangla Community News Tags: জ্যাকসন হাইটস, নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments