আমেরিকা ও কানাডার বাংলাদেশী ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হচ্ছেন দেশের স্বার্থে

নিউইয়র্ক থেকে এনাঃ আমেরিকা এবং কানাডায় বাংলাদেশী ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে ব্যবসায়িক স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে একযোগে কাজ করার সংকল্পে গঠিত হয়েছে ‘বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশন অব নর্থ আমেরিকা।’ ২৬ এপ্রিল নিউইর্কে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নবগঠিত এই বিজনেস এসোসিয়েশনের পক্ষ থেকে শীঘ্রই ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার আয়োজনের কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে কানাডা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, বাল্টিমোর, নিউজার্সী এবং নিউইয়র্কের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই এসোসিয়েশনের প্রেসিডেন্ট ম্যানহাটানের ব্যবসায়ী আলাউদ্দিন ভুলু সংবাদ সম্মেলনের পর বার্তা সংস্থা এনাকে বলেন, আমরা হলাম বহুজাতিক এ বিশাল মহাদেশে প্রথম প্রজন্মের ব্যবসায়ী। এজন্যে প্রতিনিয়ত আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থা কাটিয়ে উঠতে পারস্পরিক সহায়তার বিকল্প নেই। তিনি বলেন, ইতিমধ্যেই বিভিন্ন সিটিতে বাংলাদেশীদের মধ্যে ঐক্য গড়ে উঠলেও জাতীয়ভিত্তিক ঐক্য ঘটেনি। সে কাজটি আমরা করতে চাই এবং যে কোন ধরনের সমস্যা-সংকটকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই। তিনি বলেন, আমাদের সাথে ইতিমধ্যেই কানাডা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জুবায়ের হোসেন দারা, জ্যাকসন হাইটস ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট এনায়েত সর্দার, ক্যালিফোর্নিয়াস্থ ব্যবসায়ী সম্প্রদায়ের সভাপতি কাঞ্চন চৌধুরী, ফ্লোরিডার কায়কোবাদ, জ্যাকসন হাইটসের বিখ্যাত খামার বাড়ির অন্যতম মালিক সিরাজুল হক কামাল, রেস্টুরেন্ট ব্যবসায়ী হাজী এনাম, ব্যবসায়ী আসাদুল বারী, ইশতিয়াক হোসেন রুমি একাত্মতা ঘোষণা করেছেন। এই এসোসিয়েশনের সেক্রেটারী নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন দেওয়ান বলেছেন, আমরা কানাডা এবং আমেরিকায় যতরকমের ব্যবসায়িক সুযোগ-সুবিধা রয়েছে তা গ্রহণের চেষ্টা করবো এবং একইসাথে বাংলাদেশের স্বার্থে কী করা দরকার তা নিয়েও কাজ করবো। আমেরিকায় বহু সুবিধা রয়েছে যা আমরা এতদিন গ্রহণ করতে সক্ষম হইনি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে কম্যুনিটির উন্নয়নে সচেষ্ট হওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, শীঘ্রই নিউইয়র্কে একটি সেমিনার করা হবে বাংলাদেশের অথনৈতিক উন্নয়নে আরো কীভাবে জোরদার ভূমিকা রাখতে পারেন প্রবাসীরা-সে আলোকে। এ সেমিনারে অর্থনৈতিক বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানানো হবে।

Bangla Community News Tags: , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!