মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর গ্রন্থের প্রকাশনা উৎসবে গাফ্‌ফার চৌধুরী

‘যে জাতি নারীকে সম্মান দেয় না সে জাতির উন্নতি হবে কীভাবে?’- মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর গ্রন্থের প্রকাশনা উৎসবে গাফ্‌ফার চৌধুরী

ওয়াশিংটন ডিসি থেকে এনাঃ এ সময়ের শক্তিমান রাজনৈতিক কলামিস্ট এবং একুশের গানের রচয়িতা আব্দুল গাফ্‌্‌ফার চৌধুরী ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদের এক সমাবেশে বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের ৩ শাসনামলে নারীদের সমমর্যাদা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বর্তমান কেয়ারটেকার সরকার আমলেও নারীদের অধিকারের বিরুদ্ধে আন্দোলনের নামে মধ্যযুগীয় বর্বরতায় লিপ্ত হয়েছে মোল্নারা। কিন্তু সরকার তাদের দমনে এক রহস্যজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গাফ্‌্‌ফার চৌধুরী বলেছেন, যে জাতি নারীদের সম্মান দিতে পারে না, সে জাতির উন্নতি হবে কীভাবে? তিনি বলেন, নারীরা হচ্ছে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠি, তাই তাদেরকে বঞ্চিত রেখে জাতিগতভাবে কোন কল্যাণ হতে পারে না।

ভার্জিনিয়ায় বসবাসরত মুক্তিযোদ্ধা-সাংবাদিক-লেখক হারুন চৌধুরীর ‘প্রতিধ্বনি’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে ২৬ এপ্রিল রাতে আলেক্সান্দ্রিয়ায় প্যাট্রিক হেনরী ইলেমেন্টারী স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কলামিস্ট আব্দুল গাফ্‌্‌ফার চৌধুরী এসব কথা বলেছেন। উলে্নখ্য যে, বাংলাদেশে নারীদের অসহায় জীবনের আলোকে হারুন চৌধুরী লিখেছেন বইটি। গাফ্‌্‌ফার চৌধুরী বলেন, গ্রন্থটিতে অনেক তথ্য রয়েছে যা প্রতিটি পাঠককেই আকৃষ্ট করবে। ভয়েজ অব আমেরিকার ভাষ্যকার আনিস আহমেদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডঃ শাহজাহান মাহমুদ। কম্যুনিটির সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!