রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আহবান জানালো ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি
আন্তর্জাতিক মানবাধিকার ও সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি (বাংলাদেশী) ইউএসএ প্রবাসের বিভিন্ন পেশায় নিয়োজিত ৩৩৭ জন বিশিষ্ট ব্যক্তি এক যৌথ বিবৃতিতে , বাংলাদেশের জাতিয় সংকট উত্তরণে ও অনিশ্চয়তার হাত থেকে দেশ রক্ষায় মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহমেদকে পদত্যাগের আহবান জানান। তারা বিবৃতিতে বলেন, গত ১১ জানুয়ারী ২০০৭ এবং পূর্ব ও পরবর্তী রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে দেশ বিদেশে বির্তকের সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি স্বয়ং প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়া, রাজনৈতিক সংকট সৃষ্টি, বিশেষ মহলের প্ররোচনায় জরুরী অবস্থা জারী, ২২ জানুয়ারী ২০০৭ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, গনতান্ত্রিক ধারাবাহিকতায় বাধাসৃষ্টি, ৯০ দিনের মধ্যে নির্বাচন না করা, ১২০ দিন পর জরুরী অবস্থা প্রত্যাহার না করা, দুই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর ব্যর্থ চেষ্টা, দূর্নীতি দমনের নামে গনহারে অনুর্ধ্ব তিন লক্ষাধিক রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার , জনপ্রিয় রাজনৈতিক ও নিরাপরাধ রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা মামলা দায়ের এবং প্রহসন মূলক বিশেষ ট্রাইবুনালে শাস্তি দিয়ে রাজনীতি থেকে বিদায়ের যড়যন্ত্র, সংস্কারের নামে রাজনৈতিক দল ও গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকারী ছত্রছায়ার ধ্বংস করে দেয়ার গভীর যড়যন্ত্র, রাষ্ট্রপতি মেয়াদ উত্তীর্ণ ও উচ্চাবিলাসী সেনাকর্মকর্তাদের চাকুরীর মেয়াদ উত্তীর্ন হওয়ার পরও বিশেষ উদ্দেশ্যে সময় বর্ধিত করন, দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যয় ও দেউলিয়াপনায় পরিণত করা, দেশী ও বিদেশী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋন নিয়ে দেশ পরিচালনা করা, দেশকে অর্থনৈতিক বিপর্যয় অনিশ্চয়তায় দিকে ঠেলে দেয়া এবং জাতীয় প্রবৃদ্ধির হার ১ বৎসরে মারাত্বকভাবে নিম্নে চলে আসা, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ও সংবিধান বর্হিভূত নীতি নির্ধারনী চুক্তি ও অধ্যাদেশ জারী, জাতীয়
জীবনে অর্থনৈতিকভাবে জাতিকে পঙ্গু করে দেয়ার গভীর যড়যন্ত্র, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশে নীরব দূভিক্ষ সৃষ্টি, সংবিধান লঙ্গন করে বিচারপতিদের বঙ্গভবনে ডেকে নিয়ে চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগ করানো, রাষ্ট্রীয় সকল পর্যায়ে অস্থিতিশীলতা সৃষ্টিতে রাষ্ট্রপতির নিরবতা পালন, দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, দেশের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক (রাষ্ট্রপতি) ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব পালনে ব্যর্থতা, সেনাকর্মকর্তাদের রাজনৈতিক বক্তব্য ও রাষ্ট্রীয় নীতি নির্ধারনী বিভিন্ন কর্মকান্ডে হস্তক্ষেপ, একযোগে ৬ উপদেষ্টার পদত্যাগ এবং তার ব্যাখ্যা না দেয়া, প্রকৃত দূনীতিবাজ অসৎ ব্যবসায়ী ও আমলা এবং সেনা কর্মকর্তাদের ছাড় দেয়া, বিভিন্ন স্পর্শকাতর ইস্যুগুলিকে উদ্দেশ্যমূলক ভাবে ব্যবহার করে জাতীয় অনৈক্য সৃষ্টি, জাতীয় সংসদের নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনা না দেয়া, যড়যন্ত্রমূলকভাবে জাতীয় সংসদের নির্বাচনের পূর্বে স্থানীয় সরকারের নির্বাচনের উদ্যোগ নেয়া, সংলাপের নামে বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচন বানচাল এবং বিলম্বিত করার অপচেষ্টা, সর্বপৌরি দেশী ও বিদেশী যড়যন্ত্রে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর যড়যন্ত্র ও জাতীয় সংকটে রাষ্ট্রপতির নিরবতা পালন।
মহামান্য রাষ্ট্রপতি আপনার পদত্যাগের মধ্যদিয়ে উল্লেখিত জাতীয় সকল সংকট উত্তরনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সাংবিধানিক ও গনতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।
বিবৃতি দাতা প্রেসিডেন্ট আবুল হাসেম বুলবুল, প্রধান সমন্বয়ক বেলাল মাহমুদ, সেক্রেটারী কাজী আজম, ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান, সরাফত হোসেন বাবু, রফিকুল ইসলাম চৌধুরী,হাজী মোমিনুল হক, হেলাল উদ্দীন, রফিকুল মাওলা, জসিম উদ্দীন ভুইয়া, জাকির এইচ চৌধুরী, আজহার হোসেন, মাহবুবুর রহমান , নাইম টুটুল, প্রফেসর মিন্টু, আবুল কাশেম, মিজানুর রহমান মিজান, নাছিমুল গনি বুলেট, সাইফুল ইসলাম লিঠন, হেলাল রহমান, শামসুন নাহার ঝরনা, রেহানা খান, শাহানা খানম, রফিকুল মাওলা, হেলাল উদ্দীন, মেহদী হাসান,সাহানা খানম,
সামছুন নাহার ঝর্ণা, ছাকিনা ডেনী, আব্দুল গনি মানু (সৌদিআরব), মোসারফ হোসেন সবুজ, প্রফেসার মিন্টু, ইনজিনিয়ার লিয়াকত, ডাঃ মাঈনুল হোসেন মিয়া, আমির আলী, ডঃ আবদুল
কাদের ফারুকী, ফয়সল চৌধুরী (কানাডা), এজাজ আক্তার তৌফিক (কানাডা), ধারা আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী(জাপান), নুরুল আবসার, ফিরোজ আহম্মেদ, ডাঃ মজিবুর রহমান, আব্দুল মান্নান, নুর মোহাম্মদ, মোঃ ইলিয়াস সেলিম চৌধুরী, মোহাম্মদ মিন্টু (অষ্ট্রেলিয়া) ইনজিনিয়ার জিয়াউল ওয়াদুদ (সৌদী আরব), সাইফুল ইসলাম মজুমদার (জার্মানী), বাদলুর রহমান (মালয়শিয়া), আলী সরোয়ার সিদ্দিক (বেলজিয়াম), সাদি হাসান ডিউক (জর্জিয়া), আবদুল সাকুর (আটলান্টা), সফি মজুমদার (আবুদাবী), খোরশেদ আলম (ফ্রান্স), প্রফেসার শফিকুল রহমান, ইমাম হোসেন (নরওয়ে), শফিকুর রহমান দুলাল, শরাফত সিদ্দীকি, বৌদ্ধ রতন বড়ুয়া, সাধন কর, নজির বান্ডারী, মিজানুর রহমান (ফ্রান্স), আকুল মিয়া (জার্মানী), খলিল ইব্রাহিম (বেলজিয়াম), গাজী মানিক (বেলজিয়াম), মোস্তাফা আবু তাহের (ফ্রান্স), আহছান উল্যা বাচ্চু, মাঈনুল ইসলাম রায়হান, মোবারক হোসেন অনজন হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, সেলিম চৌধুরী, সাহানা খানম, রেহানা খান, শাহিন খান, জিল্লু হোসেন, সামছুল হক, সেলিম খান, ফয়ছল আহমেদ, জালাল আহমেদ, জালাল পাটোয়ারী, হেলাল রহমান, কামরুজ্জমান স্বপন, এনামুল হক, মুসফিকুর চৌধুরী, গেয়াস আহমেদ মজুমদার, জামান তপন, হেলাল উদ্দীন, মিজানুর রহমান সহ অন্যান্যরা।
Bangla Community News Tags: অষ্ট্রেলিয়া, কানাডা, খালেদা জিয়া, জাপান, জার্মানী, ফ্রান্স, বেলজিয়াম, মালয়শিয়া, শেখ হাসিনা, সৌদী আরব
Evergreen Bangla Community


Post Your Comments