৩ মে নিউইয়র্কে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সমাবেশ
নিউইয়র্ক থেকে এনাঃ যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্তর্জাতিক জনমতকে সুসংগঠিত করার লক্ষ্যে ৩ মে নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফ্্ফার চৌধুরী। জ্যাকসন হাইটসে বাংলাদেশ পস্নাজার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করেছে ‘ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স এগেইনস্ট ওয়্যার ক্রিমিনাল্স’ নামক একটি সংগঠন। এর আগে ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে মুক্তিযোদ্ধা লেখক হারুন চৌধুরীর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখবেন লন্ডন প্রবাসী কলামিস্ট ও একুশের অবিস্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি আমি কি ভুলিতে পারি’র গীতিকার আব্দুল গাফ্ফার চৌধুরী।
Bangla Community News Tags: ওয়াশিংটন, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, প্রবাসী, মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধী, লন্ডন
Evergreen Bangla Community


Post Your Comments