ঢাকা এয়ারপোর্টে প্রবাসী ব্যারিস্টার রেজওয়ানের উপর হামলার বিচার দাবি করেছে যুক্তরাজ্য বিএনপি

লন্ডন থেকে এনাঃ লন্ডনভিত্তিক চ্যানেল এস টিভির চ্যারিটি ডিপার্টমেন্টের উপদেষ্টা ব্যারিস্টর রেজওয়ান আহমেদকে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে অমানবিক নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। ১৮ এপ্রিল প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন, সহসভাপতি মিয়া মনিরুল আলম, এম এ আজিজ, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ মালিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ, লুৎফর রহমান, ব্যারিস্টার আরমান রফিক, ব্যারিস্টার তমিজউদ্দিন, তাজুল ইসলাম, শরিফুজ্জামান চৌধুরী তপন বলেছেন, কেয়ারটেকার সরকারের আমলে এমন আচরণ নতুন নয়, ইতিপূর্বে অন্যান্য কেয়ারটেকার সরকারের আমলেও এহেন অমানবিক আচরণের ঘটনা প্রবাসীরা প্রত্যক্ষ করেছেন। প্রবাসী ছুরত মিয়া ও মুগল মিয়াকে লাশ হয়ে ফিরতে হয়েছে। ইতিপূর্বে বর্বরোচিত আচরণের কোন বিচার না হওয়ায় ব্যারিস্টার রেজওয়ান আহমেদের মত বিশিষ্ট ব্যক্তিরাও আক্রমণের শিকার হচ্ছেন। বিবৃতিতে ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের নির্যাতনের জন্যে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!