শেখ হাসিনার মুক্তি দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের গণঅনশন
নিউইয়র্ক থেকে এনাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবিতে ২০ এপ্রিল নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রকাশ্য রাজপথে বেশ কয়েকজন মহিলা ও শিশুসহ দেড় শতাধিক প্রবাসী অনশন করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জাসদ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতার চেতনামঞ্চ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট এবং সিটি আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের এ প্রতিক অনশনের সময় ভিনদেশী অসংখ্য মানুষ কৌতুহল প্রকাশ করেন এবং তারা জানতে চান শিশুরাও কেন অনশনে অংশ নিচ্ছে। অনশন চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শেখ হাসিনার মুক্তি দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্মারকলিপি প্রদানের স্বাক্ষর সংগ্রহ করা হয়। আওয়ামী লীগ করেন না এমন অনেক প্রবাসী স্বাক্ষর দেন ঐ স্মারকলিপিতে। সন্ধ্যা ৭টায় পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডঃ সিদ্দিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ প্রদীপ রঞ্জন কর, ডাঃ মামুদুল হাসান, সহসভাপতি সৈয়দ বসারত আলী, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক আবুল কাশেম, শিক্ষা সম্পাদক শামসুদ্দিন আযাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, সহকারী দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, স্বাধীনতা চেতনামঞ্চের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, মহিলা আওয়ামী লীগের আহবায়ক মমতাজ শাহানা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাশেম, স্বেচ্ছাসেবকলীগের নেতা ইকবাল কবীর, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের আহবায়ক সিরাজউদ্দিন আহমেদ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের আহবায়ক এম এ কাশেম এবং সদস্য-সচিব খসরুজ্জামান খসরু, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রাক্তন আহবায়ক মোহাম্মদ ফারুক, আওয়ামী লীগ নেত্রী অধ্যাপিকা হুসনে আরা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আযাদ, নূরল ইসলাম নজরুল, শফিকুল আলম, শফিকুল ইসলাম, আবুল হাশেম, মোস্তফা কামাল পাশা মানিক, কাজী মনিরুল ইসলাম, নূর হোসেন, তৈয়েবুর রহমান টনি।
অনশনের পর সকলে এস্টোরিয়ায় বনফুল রেস্টুরেন্টে মিলিত হন ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদর্শনের জন্য।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, এস্টোরিয়া, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, প্রবাসী, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা
Evergreen Bangla Community


Post Your Comments