গানে-নৃত্যে, সাঁজে ও খাবারের জমজমাট আয়োজনে উদীচীর বর্ষবরণ উদযাপন
গত ২০শে এপ্রিল রবিবার উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস-এর উদ্যোগে পহেলা বৈশাখ বর্ষবরণ উদ্যাপন করা হয়। উদ্যাপিত হয় আইএস-২৩০ উদীচী স্কুল জ্যাকসন হাইট্সে। অনুষ্ঠানের উদ্বোধন করে উদীচীর সভাপতি ড· মোহাম্মদ আব্দুল্লাহ। অতঃপর উপস্থিত সকলকে বাঙালীর ঐতিহ্য পিঠা ও সন্দেশ পরিবেশিত হয়। বেলা দেড়টায় স্কুলের ছাত্রছাত্রী ও উদীচী ভাইবোন যৌথভাবে এসো হে বৈশাখ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। তারপর ছোট ছোট ছেলে মেয়েরা যেমন খুশী সাজো বিভিন্ন সাজে মঞ্চে আসেন। কেউ বউ সেজেছে, কেউ কৃষক, কেউ রাখাল,কেউ চুড়িওয়ালা ইত্যাদি সাজে তারা কেন সেজেছে এর প্রশ্নত্তোর পর্বে প্রত্যেকে তার বর্ণনা দেয়। পর্বটি পরিচালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।
তারপর রানু ফেরদৌস, সুলতানা বাসিত ও আলপনা গুহের পরিচালনায় ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি ও পহেলা বৈশাখের তাৎপর্য ব্যাখ্যা করেন। অংশ গ্রহন করেন দীপ্ত, নাবিদ, ময়ূরী, উদিতা, ভিক্টর, নিনা, শিল্পা, চৈতি, রুমানা, রায়হান, নন্দিনী, মাহিনূর, সারা, দিব্য, অর্পিতা, নিশা, ফাইজা, নাজিফা, আকিত, নাদিয়া, অন্তরা ও উদিতা।
এসো হে বৈশাখের গানের তালে তালে নৃত্য পরিবেশন করে অন্তরা, ময়ূরী, ঐশী, উদিতা ও সারা। ছোটদের নৃত্যে অংশ নেয় সাফিয়া, পূজা, আফিফা, প্রিয়া, প্রীতি, অর্পিতা, মৃদুলা, অর্থি, অনকা, বিপাশা, অনকা ও নাদিয়াসহ আর অনেকে। নৃত্য পরিচালনা করেন স্কুলের নৃত্য শিক্ষক অনুপ দাশ।
পহেলা বৈশাখের আলোকে স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাঙালীর ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরেন স্কুলের বাংলা বিভাগের প্রধান জনাব বেলাল বেগ।
সব শেষে উদীচীর সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট লোকগীতি শিল্পী দুলাল ভৌমিকের পরিচালনায় পহেলা বৈশাখের আলোকে বাংলা লোকগীতি পরিবেশিত হয়। এতে অংশ গ্রহন করেন সুলতানা বাসিত মুন্না, বিনু, রীতা, জয়ন্তী ভট্টাচার্য, উর্বি, সীমা ও আলপনা গুহ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আগত দর্শক শ্রোতা সকলকে বাঙালী খাবার পরিবেশন করা হয়। এতে ছিল, ভর্তা, সুটকী, ইলিশ, পান্থা ভাত, অন্যান্য মাছ, ডাল, ভাত, মাংস, পায়াশ আর বিভিন্ন সুস্বাদু খাবার। উল্লেখ্য এসব খাবার স্কুলের অভিভাবক ও অভিভাবিকাদের স্বতঃপ্রবৃত্ত হয়ে তৈরী করে আনা। সকলেই সুস্বাদু খাবারের জন্য তাদের প্রসংশিত করেন।
অনুষ্ঠানের মঞ্চ বাঙালীর বিভিন্ন ঐতিহ্যে চিত্র দিয়ে সাজানো হয়। চিত্র কর্মে ছিলেন স্কুলের আর্ট শিক্ষক আলম টিপু। অনুষ্ঠানে কবি শহীদ কাদরী, ড·জ্যোতি প্রকাশ দত্ত, ড· পূরবী দত্ত, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, শিল্পী তাজুল ইমাম, নাট্যকার মুজিব বিন হক, ড· ওয়ালেদ চৌধরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Bangla Community News Tags: উদীচী
Evergreen Bangla Community


Post Your Comments